গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেনু

দুর্গার সাজে পরীমনি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:৪৭ এএম ২০২৬
দুর্গার সাজে পরীমনি
ছবি

ছবি সংগৃহীত

চোখের পলক না ফেললে বোঝার উপায় নেই, প্রতিমা নাকি সত্যিকারের মানুষ! দেবী দুর্গার সাজে এমনই চমকপ্রদ রূপে হাজির হলেন অভিনেত্রী পরীমনি। রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। 

তাতে দেখা গেল, লাল পেড়ে সাদা শাড়ি পরেছেন পরী। তার মাথায় বিশাল মুকুট, গলায় ফুলের বড় মালা, গা ভর্তি গয়না। আর হাতে পদ্মফুল।


একেবারে দুর্গাপূজার আবহেই সেজেছেন পরী। কোনো মণ্ডপে গিয়ে যদি দাঁড়িয়ে পড়েন, 

এক মুহূর্তের জন্য সবাই ভেবেই নিতে পারেন, দেবী দুর্গাই বুঝি এসে পড়লেন! বিশেষ এই ফটোশুটের ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’

 

পরীকে এমন সাজে দেখে মুগ্ধ তার অনুসারীরাও। কেউ লিখেছেন, ‘পরী সব সাজেই পরী’; কেউ লিখেছেন, ‘পুরো দুর্গা। 

দ্য ডিভা’; আরেকজনের মন্তব্য, ‘কয়েক দিন আগে ভেবেছিলাম যে, আপনাকে দুর্গা সাজলে খুব সুন্দর লাগবে। 

এখন দেখি সত্যি সত্যি সেজে ফেললেন। যাই হোক, খুব সুন্দর লাগছে।’ 

 

পোস্ট করার মাত্র এক ঘণ্টায় পরীর ওই পোস্টের প্রতিক্রিয়া ছাড়িয়েছে ৩৭ হাজার। মন্তব্য প্রায় সাড়ে পাঁচ হাজার। শেয়ারও হচ্ছে শত শত। আর ভিডিওর ভিউ প্রায় সাড়ে পাঁচ লাখ। বোঝাই যাচ্ছে, পরীর এই বিশেষ ফটোশুট নেটিজেনদের পছন্দ হচ্ছে।

অভিনয়ে পরীর হাতে রয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’। 

 

এই ওয়েব ফিল্মে তার সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি সিনেমাটির শুটিং করেছেন। মুক্তির ব্যাপারে এখনো কোনো খবর পাওয়া যায়নি।

 

ডিসি/ আপ্র/১৮/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

সারিকার অচেনা রূপে চমকে গেল ভক্তরা!
১৮ অক্টোবর ২০২৬

সারিকার অচেনা রূপে চমকে গেল ভক্তরা!

 সমুদ্রের নীলাভ জল, সাদা বাড়ি আর নীল গম্বুজের শহর সান্তোরিনি।গ্রিসের এই সুন্দর স্থাবে নীল পোশাক...

পাহাড়ের কোলে দুর্গারূপে অর্ষা, ফুটিয়ে তুললেন নারীর শক্তি ও সংগ্রাম
১৮ অক্টোবর ২০২৬

পাহাড়ের কোলে দুর্গারূপে অর্ষা, ফুটিয়ে তুললেন নারীর শক্তি ও সংগ্রাম

শারদীয় দুর্গাপূজা এলেই তারকাদের নানা সাজে দেখা যায়। উৎসবের আমেজে রঙিন হয়ে ওঠে তাঁদের পোশাক ও আয়োজন।...

আইয়ুব বাচ্চুর স্বপ্নের কনসার্ট, অপূর্ণ রয়ে গেল গিটার শেখানোর প্রতিষ্ঠান গড়ার ইচ্ছাও
১৮ অক্টোবর ২০২৬

আইয়ুব বাচ্চুর স্বপ্নের কনসার্ট, অপূর্ণ রয়ে গেল গিটার শেখানোর প্রতিষ্ঠান গড়ার ইচ্...

বাংলা ব্যান্ড সংগীতকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া শিল্পীদের অন্যতম আইয়ুব বাচ্চু। গায়কী ও গিটারের জাদুত...

লালনের গান ও মানবতার দর্শনে শিল্পকলা একাডেমিতে স্মরণানুষ্ঠান
১৮ অক্টোবর ২০২৬

লালনের গান ও মানবতার দর্শনে শিল্পকলা একাডেমিতে স্মরণানুষ্ঠান

লালন সাঁইয়ের কালজয়ী গান, সাম্য ও মানবিক মূল্যবোধের আলোচনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পালিত হয়েছে ফ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই