গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আইনি বিপাকে নুসরাত

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫০ পিএম, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৯:২৩ এএম ২০২৬
আইনি বিপাকে নুসরাত
ছবি

ছবি সংগৃহীত

ফ্ল্যাট দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। বুধবার (২৩ এপ্রিল) কলকাতার সিজিও কমপ্লেক্সে তাকে টানা সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। 

এদিন সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের সামনে ছিল সংবাদকর্মীদের ভিড়। সকাল সকাল স্বামী যশ দাশগুপ্তর সঙ্গে ইডি দফতরে পৌঁছান নুসরাত। গাড়ি থেকে নামার পর সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেও তিনি কোনো মন্তব্য করেননি। যশের হাত ধরে সরাসরি ইডি দফতরের ভেতরে চলে যান এই অভিনেত্রী।


তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকশ প্রবীণ নাগরিকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংস্থার বিরুদ্ধে। 

২০১৪-১৫ সালে ওই সংস্থাটি প্রায় ৪০০ জন প্রবীণ নাগরিকের কাছ থেকে মাথাপিছু সাড়ে ৫ লাখ টাকা করে নিয়েছিল। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গ্রাহকরা ফ্ল্যাট পাননি এবং তাদের টাকাও ফেরত দেওয়া হয়নি। তদন্তকারীদের দাবি, সংশ্লিষ্ট ওই সংস্থায় ডিরেক্টর পদে ছিলেন নুসরাত জাহান। 

সংস্থাটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই অভিনেত্রী ইডির নজরে রয়েছেন। এর আগে ২০২৩ সালেও একই মামলায় তাকে তলব করা হয়েছিল। 

ইডি সূত্রের খবর, সাম্প্রতিক তদন্তে কিছু নতুন তথ্য ও নথি সামনে আসায় নুসরাতকে পুনরায় জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করেন তদন্ত কর্মকর্তারা। 

সকাল থেকে শুরু হওয়া এই জিজ্ঞাসাবাদ চলে সন্ধ্যা পর্যন্ত। টানা সাড়ে ৮ ঘণ্টা ধরে ইডি কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নুসরাত। তদন্তের স্বার্থে তার বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। 

তবে জিজ্ঞাসাবাদ শেষে দফতর থেকে বের হওয়ার সময়ও মিডিয়ার সামনে কোনো মুখ খোলেননি তিনি।

 

ডিসি/আপ্র/২৩/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিজয়কে নিয়ে রাশমিকার প্রেমময় মন্তব্যে মুগ্ধ অনুরাগীরা
২৯ সেপ্টেম্বর ২০২৬

বিজয়কে নিয়ে রাশমিকার প্রেমময় মন্তব্যে মুগ্ধ অনুরাগীরা

বাস্তব জীবনের প্রেম এবার নতুন মাত্রা পেতে যাচ্ছে রুপালি পর্দায়। বিয়ের পর প্রথমবারের মতো বড় পর্দায় এক...

মিমির বিয়ের পাত্র নয়, খাবারের তালিকায় আগ্রহ সৃজিতের
২৯ সেপ্টেম্বর ২০২৬

মিমির বিয়ের পাত্র নয়, খাবারের তালিকায় আগ্রহ সৃজিতের

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে জোর গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, খ...

ইসরায়েলি হয়েও ফিলিস্তিনের পক্ষে, কারণ জানালেন দুই নির্মাতা
২৮ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলি হয়েও ফিলিস্তিনের পক্ষে, কারণ জানালেন দুই নির্মাতা

ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‌্যাচেল জোরের নতুন প্রামাণ্যচিত্র ‘নাজা’ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে...

নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
২৮ সেপ্টেম্বর ২০২৬

নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট

বাংলাদেশ সময় আজ ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এমটিভি ভিডিও মিউজিক অ্যা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে