গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

কারাগারের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সালমান খান

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৯ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:২৩ এএম ২০২৬
কারাগারের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সালমান খান
ছবি

ছবি সংগৃহীত

বলিউড তারকা সালমান খান বহু বছর পর কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। এক রিয়েলিটি শোতে অংশ নিয়ে তিনি কারাগারের পরিবেশ এবং সেখানে কাটানো সময়ের নানা স্মৃতি তুলে ধরেন।

বাস্তবভিত্তিক প্রতিযোগিতা ‘অ্যালায়েন্স’-এ ছোট ভাই সোহেল খানকে সমর্থন জানাতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সালমান বলেন, বহু বছর আগে কারাগারে থাকার অভিজ্ঞতা ছিল অত্যন্ত কঠিন।

তার ভাষ্য, ‘অনেক বছর আগে যখন জেলে গিয়েছিলাম, তখন আমাদের সামনে ছিল লোহার গরাদ। খুব ছোট একটি কক্ষে প্রায় ৫০ থেকে ৭০ জন মানুষ গাদাগাদি করে থাকতাম। পুরো কক্ষে ছিল মাত্র একটি ভারতীয় ধাঁচের টয়লেট। সেটির অবস্থা ছিল খুবই খারাপ। চারপাশে টিকটিকি ঘুরে বেড়াত, আর টয়লেট ব্যবহার করাও ছিল অত্যন্ত কষ্টকর।’

১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ ও চিঙ্কারা শিকার মামলায় সালমান খানকে বিভিন্ন সময়ে মোট প্রায় ১৮ দিন কারাগারে থাকতে হয়েছিল।

এর আগেও ২০০৮ সালে এক সাক্ষাৎকারে তিনি কারাবাসের অভিজ্ঞতার কথা বলেছিলেন। সে সময় তিনি জানান, কারাগারে যাওয়ার সময় তার সবচেয়ে বড় উদ্বেগের বিষয় ছিল বাথরুমের অবস্থা।

সালমানের ভাষায়, ‘আমার সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল জেলের বাথরুম নিয়ে। আমাকে কয়েকবার কারাগারে যেতে ও বের হতে হয়েছে। কেউ যদি জোর করে আপনাকে ভেতরে পাঠায়, তাহলে চুপচাপ চলে যাওয়াই ভালো। কিন্তু আপনি যদি জানেন যে কোনো অপরাধ করেননি, তাহলে মাথা উঁচু করেই ভেতরে যাবেন।’

কারাজীবনের এসব অভিজ্ঞতা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এসি/আপ্র/০৩/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
০৪ অক্টোবর ২০২৬

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল...

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
০৪ অক্টোবর ২০২৬

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘি...

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
০৪ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে