গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পেঁপে চাষে মুসলিম উদ্দীনের পাঁচ লাখ টাকা বিক্রির আশা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৪ এএম ২০২৬
পেঁপে চাষে মুসলিম উদ্দীনের পাঁচ লাখ টাকা বিক্রির আশা
ছবি

ছবি সংগৃহীত

একই জমিতে একসঙ্গে তিন ধরনের ফসল চাষ করে সফলতার মুখ দেখছেন চট্টগ্রামের মিরসরাইয়ের কৃষি উদ্যোক্তা মুসলিম উদ্দীন। উপজেলার কাটাছরা ইউনিয়নে ৩৩ শতক জমিতে সর্জন পদ্ধতিতে পেঁপের পাশাপাশি মরিচ ও কচু চাষ করে এরই মধ্যে লাভবান হয়েছেন তিনি। তার এই উদ্যোগে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় অন্য কৃষকেরাও।

মুসলিম উদ্দীনের জমিতে সারি সারি পেঁপে গাছ। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ঝুলছে পাকা ও আধাপাকা পেঁপে। পেঁপে গাছের সাথে সাথী ফসল হিসেবে চাষ করা হয়েছে বারোমাসি মরিচ। আর জমির নিচু নালায় রোপণ করা হয়েছে কাঠকচু। ফলে একই জমি থেকে তিনটি ফসল উৎপাদন করছেন তিনি।

কৃষক মুসলিম উদ্দীন জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগিতা নিয়ে ৩৩ শতক জমিতে সর্জন পদ্ধতিতে চাষাবাদ শুরু করেন তিনি। ৬০ হাজার টাকা খরচ হয়েছে, এবার ৫ লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারবেন। এরই মধ্যে ১ লাখ টাকা বিক্রি হয়েছে। জমির উঁচু বেডে পেঁপে, বেডের দুপাশে মরিচ এবং নিচু নালায় কচু চাষ করছেন। মরিচ ও কচু বিক্রি করে ভালো আয় হয়েছে। পেঁপের ফলনও ভালো হয়েছে। তিনি বলেন, ‘একটি জমিতে তিনটি ফসল চাষ করতে পারায় উৎপাদন খরচ কমছে এবং জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে। এই পদ্ধতিতে ভালো ফলন পাওয়ায় আমি খুবই আশাবাদী।’

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘মিরসরাই উপজেলায় সর্জন পদ্ধতিতে চাষাবাদের জন্য চারটি প্রদর্শনী দেওয়া হয়েছে। এর মধ্যে মুসলিম উদ্দীনের জমিও একটি। তিনি পেঁপের সঙ্গে সহফসল হিসেবে মরিচ ও কচু চাষ করছেন।’ তিনি বলেন, ‘সর্জন পদ্ধতিতে নিচু জমিকে উঁচু করে বেড তৈরি করা হয় এবং মাঝখানে নিচু নালা রাখা হয়। এতে বেডে বিভিন্ন সবজি বা ফসল এবং নালায় কচু ও মাছ চাষের সুযোগ থাকে। একই জমিতে একাধিক ফসল উৎপাদন হওয়ায় কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি জমিরও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব।’

মুসলিম উদ্দীনের এই উদ্যোগ দেখে মিরসরাইয়ের অন্য কৃষকেরাও সর্জন পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হবেন বলে আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

কেএমএএ/আপ্র/২৫.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

কৃষিতে উচ্চশিক্ষিত তরুণ প্রজন্ম নিয়ে আসবে আমূল পরিবর্তন
২৭ সেপ্টেম্বর ২০২৬

কৃষিতে উচ্চশিক্ষিত তরুণ প্রজন্ম নিয়ে আসবে আমূল পরিবর্তন

বেকারত্ব বাংলাদেশে নতুন কোনো সমস্যা নয়। ধীরে ধীরে এটি আরো প্রকট আকার ধারণ করছে। ফলে তরুণ প্রজন্মের অ...

কচুরিপানাপূর্ণ ২৭ হাজার হেক্টর জমিতে চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
২৭ সেপ্টেম্বর ২০২৬

কচুরিপানাপূর্ণ ২৭ হাজার হেক্টর জমিতে চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

বিস্তীর্ণ বিলের যতদূর চোখ যায়, শুধু কচুরিপানা। এই কচুরিপানার নিচে ঢাকা পড়েছে তিন উপজেলার কমপক্ষে ২৭...

উৎপাদিত ২০ কোটি টাকার সবজিচারা বিক্রিধসে দিশাহারা চাষি
২৭ সেপ্টেম্বর ২০২৬

উৎপাদিত ২০ কোটি টাকার সবজিচারা বিক্রিধসে দিশাহারা চাষি

শীতের আগাম প্রস্তুতি হিসেবে কোটি টাকার স্বপ্ন বুনেছিলেন মুন্সীগঞ্জের চারা চাষিরা। কিন্তু গত কয়েকদিনে...

আমনক্ষেতে ইঁদুরের আক্রমণে কৃষকের মাথায় বাজ
২৭ সেপ্টেম্বর ২০২৬

আমনক্ষেতে ইঁদুরের আক্রমণে কৃষকের মাথায় বাজ

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আমন ধানের ক্ষেতে ইঁদরের আক্রমনে কৃষক দিশাহারা হয়ে পরেছেন। ধান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে