গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

শিশু হাসপাতালে সর্দি-জ্বরের রোগীর উপচে পড়া ভিড়

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:০৮ এএম ২০২৬
শিশু হাসপাতালে সর্দি-জ্বরের রোগীর উপচে পড়া ভিড়
ছবি

ছবি সংগৃহীত

সারাদেশে ক্রমশ বেড়ে চলেছে জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা। আবহাওয়ার পরিবর্তনের কারণে ইনফ্লুয়েঞ্জা, চিকনগুনিয়া, সিজনাল কোভিড, রাইনো ভাইরাস এমনকি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। কখনো কখনো নিউমোনিয়ার মতো জটিলতায় দীর্ঘ চিকিৎসা নিতে হচ্ছে শিশুদের।

রাজধানীর শ্যামলী শিশু হাসপাতালের তথ্য বলছে, বহির্বিভাগে অন্তত ৫০০ রোগী আসছে হাসপাতালে। তীব্র জ্বর, সর্দি-কাশি, এমনকি ডায়রিয়ার উপসর্গ নিয়ে আসছেন শিশুরা।

নিয়মিত রোগীর সঙ্গে যোগ হয়েছে সিজোনাল রোগীর সংখ্যা। এক পরিবারের একাধিক সদস্য আক্রান্ত হচ্ছেন একই সময়ে। ফলে রোগী আর স্বজনদের ভিড়ে কোথাও যেন ঠাঁই নেই।

ভাইরোলজিস্টরা বলছেন, তীব্র গরমের পর বৃষ্টিতে হঠাৎ তাপমাত্রার পরিবর্তনের এই সময়ে দেখা দেয় ইনফ্লুয়েঞ্জা, চিকনগুনিয়া, সিজোনাল কোভিড, রাইনো ভাইরাসের উপস্থিতি। এসব ভাইরাসে তেমন বড় ক্ষতি না হলেও দীর্ঘ সময় চিকিৎসার বাইরে থাকলে ফুসফুসে সংক্রমণ হতে পারে। শিশুদের সঙ্গে ঝুকিতেঁ পড়তে পারেন প্রাপ্তবয়স্করাও।

হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড নিউমোনিয়ায় জটিলতা বেশি দেখা দিচ্ছে, দীর্ঘ সময় ভোগাচ্ছে আক্রান্তদের। এ অবস্থায় বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের।

শ্যামলী শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম বলেন, এই মৌসুমে দেখা যায়, বৃষ্টি হচ্ছে, আবার গরমও পড়ছে। পলে এই যে তাপমাত্রার যে ওঠা-নামা, এর কারণে বিশেষ কিছু অগণিত ভাইরাসের কারণে ঠান্ডা-কাশি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের প্রায় সব জায়গায় জ্বর, সর্দি-কাশি বা ডায়েরিয়া রোগ বাড়ছে। এর মধ্যে কিছু আবার ডেঙ্গু ও হামে আক্রান্ত রোগীও আছে।

আবহাওয়া পরিবর্তনের এই সময়ে অতিরিক্ত ভিড় এড়িয়ে চলা, যেকোনো অস্বাভাবিক উপসর্গে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের।

এসি/আপ্র/০৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
০৪ অক্টোবর ২০২৬

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী গড় আয়ু, মৃত্যুর কারণ ও অসুখ নিয়ে একটি প্রতিবেদন প্রক...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ছয় মৃত্যু, হাসপাতালে ১৬০৮
০৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ছয় মৃত্যু, হাসপাতালে ১৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬০৮ জন ডেঙ...

‘আপনার শিশুকে টিকা দিন’ কথাটা কি আমরা ভুলে গেছি?
০৩ অক্টোবর ২০২৬

‘আপনার শিশুকে টিকা দিন’ কথাটা কি আমরা ভুলে গেছি?

স্বাস্থ্য প্রতিদিন===

হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু
০৩ অক্টোবর ২০২৬

হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০২ জন এবং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে