গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ মার্চ ২০২৬

মেনু

ব্রাউজারেই ওয়েবসাইট তৈরির নতুন টুল আনল ওয়ার্ডপ্রেস

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:১১ পিএম, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৫৫ এএম ২০২৬
ব্রাউজারেই ওয়েবসাইট তৈরির নতুন টুল আনল ওয়ার্ডপ্রেস
ছবি

ছবি সংগৃহীত

সরাসরি ব্রাউজারে ব্যক্তিগত ওয়েবসাইট তৈরির এক নতুন টুল এনেছে ওয়ার্ডপ্রেস। লিংকে গিয়ে কোনো অ্যাকাউন্ট খোলা বা হোস্টিং কেনা ছাড়াই এখন থেকে ড্রাফট তৈরি, রিসার্চ বা প্লাগ-ইন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা যাবে।

গত বুধবার (১১ মার্চ) এক ঘোষণায় ওয়ার্ডপ্রেস বলেছে, তারা এমন এক নতুন টুল এনেছে যার মাধ্যমে ব্যবহারকারী সরাসরি ব্রাউজারেই ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

মার্কিন প্রযুক্তি সাইট ভার্জ লিখেছে, ব্যবহারকারী ‘মাই ডটওয়ার্ডপ্রেস ডটনেট’ লিংকে গিয়ে টুলটি ব্যবহার করতে পারবেন। এখানে অ্যাকাউন্ট খোলা, হোস্টিং প্ল্যান কেনা বা ডোমেইন নির্বাচন করা ছাড়াই ওয়েবসাইট তৈরির কাজ করা যাবে।

ওয়ার্ডপ্রেসের মতে, ব্রাউজারভিত্তিক এই ওয়ার্কস্পেসে তৈরি করা বিভিন্ন সাইট সাধারণ ভিজিটর বা ট্রাফিক আসার জন্য উপযোগী নয়, বরং তারা এ টুলটিকে ড্রাফট তৈরি করা, ডায়েরি লেখা, গবেষণা বা বিভিন্ন প্লাগ-ইন, থিম ও নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষার এক ব্যক্তিগত মাধ্যম হিসেবে দেখছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী ওপেনসোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস বলেছে, ‘মাই ডটওয়ার্ডপ্রেস ডটনেট’-এর পুরা ডেটা বা সব তথ্য ব্যবহারকারীর নিজের ব্রাউজারেই থাকবে এবং তা কোথাও আপলোড হবে না। এ ওয়ার্কস্পেসটি ‘মাই ডটওয়ার্ডপ্রেস ডটনেট’-এর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে, যা সাধারণত ওয়ার্ডপ্রেসের ডেমো তৈরিতে ব্যবহৃত হয়। 

এর স্টোরেজ বা তথ্য ধারণক্ষমতা প্রায় ১০০ মেগাবাইট থেকে শুরু। ব্যবহারকারী এখানে বিভিন্ন ধরনের প্লাগ-ইন নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে পারবেন, যেমন ব্যক্তিগত আরএসএস রিডার, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট টুল ও এআইচালিত অ্যাসিস্ট্যান্ট।


সানা/ডিসি/আপ্র/১৭/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চ্যাটজিপিটিতে যুক্ত হলো লাইব্রেরি, যে সুবিধা পাওয়া যাবে
২৬ মার্চ ২০২৬

চ্যাটজিপিটিতে যুক্ত হলো লাইব্রেরি, যে সুবিধা পাওয়া যাবে

নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘লাইব্রেরি’ নামের নতুন সুবিধ...

এক চার্জে ৫০ বছর চলবে পারমাণবিক ব্যাটারি?
২৪ মার্চ ২০২৬

এক চার্জে ৫০ বছর চলবে পারমাণবিক ব্যাটারি?

কল্পবিজ্ঞানের মতো মনে হলেও এক চীনা কোম্পানি তাদের পারমাণবিক বিদ্যুৎচালিত ব্যাটারির মাধ্যমে আপাত এক অ...

এবার ফেসবুকে পোস্ট করেই তিন হাজার ডলার পর্যন্ত আয়ের সুযোগ
২৩ মার্চ ২০২৬

এবার ফেসবুকে পোস্ট করেই তিন হাজার ডলার পর্যন্ত আয়ের সুযোগ

ভিডিও কনটেন্টের বৈশ্বিক বাজারে বর্তমানে ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিলস বা টিকটকের একচ্ছত্র আধিপত্য চ...

হাজারো ডিভাইস হ্যাকিংয়ে সক্ষম সাইবার অস্ত্র তৈরি
১৬ মার্চ ২০২৬

হাজারো ডিভাইস হ্যাকিংয়ে সক্ষম সাইবার অস্ত্র তৈরি

বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তার জন্য এক নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে শক্তিশালী এক ম্যালওয়্যার। অপরাধীরা গোপন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 3 ঘন্টা আগে