গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:৫৯ এএম ২০২৬
বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
ছবি

নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বৈঠক করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা সম্প্রসারণ, সামাজিক কর্মসূচি, তরুণ উদ্যোক্তাদের সহায়তা এবং চলমান জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের বিদ্যমান অংশীদারত্ব ও সম্পর্ক এবং আগামী দিনে বাংলাদেশের নেওয়া বিভিন্ন প্রকল্পে কীভাবে এই অংশীদারত্ব আরো বিস্তৃত করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক কর্মসূচিতে বিশ্বব্যাংক সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের জন্য নেওয়া কর্মসূচিগুলো বিশ্বব্যাংকের সহযোগিতায় কীভাবে আরো বড় পরিসরে বাস্তবায়ন করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশের তেল ও গ্যাস সংকটের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এই সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের কী ধরনের ভূমিকা থাকতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে এবং বিশ্বব্যাংক এ ক্ষেত্রে এগিয়ে আসতে আগ্রহী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে যেসব প্রকল্প গ্রহণ করেছে, সেগুলো যথাযথভাবে এগিয়ে নিতে হবে। সরবরাহ শৃঙ্খলে কোনো ধরনের বিঘ্ন যাতে এসব প্রকল্পের বাস্তবায়ন ব্যাহত না করে, সে বিষয়েও বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

বিশ্বব্যাংক বাংলাদেশের জ্বালানি ও সরবরাহ-সংক্রান্ত বহিরাগত অর্থনৈতিক অভিঘাত মোকাবিলায় সহায়তা দিতে প্রস্তুত বলেও অর্থমন্ত্রী জানিয়েছেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। অধিবেশনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি তিনি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। 
সানা/আপ্র/২৩/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাতিসংঘের মঞ্চে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের
২৩ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের মঞ্চে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

শান্তিচুক্তি না হলে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গল...

ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি
২৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। একই সঙ্গে বিদ্যমান কাঠা...

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
২৩ সেপ্টেম্বর ২০২৬

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাইতির প্রধ...

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
২৩ সেপ্টেম্বর ২০২৬

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে