গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্বাস্থ্য খাত আধুনিকায়নে গেটস ফাউন্ডেশনের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:০৭ এএম ২০২৬
স্বাস্থ্য খাত আধুনিকায়নে গেটস ফাউন্ডেশনের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান -ছবি পিএমওর সৌজন্যে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যানের বৈঠক হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেল-আবাসে উচ্চপর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী টিকা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানান। খবর বাসস-এর।

তিনি বলেন, বৈঠকে উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের জন্য আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সমন্বিত একটি ডিজিটাল জনস্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়।

আলোচনায় বিশেষ করে স্বাস্থ্যসেবাকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা এবং দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টিও আলোচনায় আসে।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, এস এম জিয়াউদ্দিন হায়দার ও মাহদি আমিন, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ আলোচনা প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের কূটনৈতিক ও উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
সানা/আপ্র/২৪/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের
২৪ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যা...

ট্রাম্প-শি বৈঠকের আগে চার ‘রেড লাইন’ চীনের
২৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প-শি বৈঠকের আগে চার ‘রেড লাইন’ চীনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে চীনের চারটি ‘রেড লাইন’ বা অলঙ্ঘন...

জাতিসংঘের ওপর আস্থা হারিয়েছে বিশ্ব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের ওপর আস্থা হারিয়েছে বিশ্ব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের ওপর বিশ্ববাসীর আস্থ...

জাতিসংঘে ট্রাম্পের ভাষণে বিভ্রান্তিকর যত তথ্য-দাবি
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে ট্রাম্পের ভাষণে বিভ্রান্তিকর যত তথ্য-দাবি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনে ৩৭ মিনিটের ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে