গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:১৫ এএম ২০২৬
আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি
ছবি

ছবি সংগৃহীত

তীব্র ‘আর্থিক চাপের’ মুখে ব্যাপক ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে ক্রীড়া বিভাগ থেকে অন্তত ৪১টি পদ বিলুপ্ত করতে যাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

পাশাপাশি সার্বিকভাবে প্রতিষ্ঠানটিতে অন্তত ৩৬ জন চাকরি হারাতে পারেন।

আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টে বৃহস্পতিবার প্রকাশিত এক খবরে বলা হয়, এরইমধ্যে ছাঁটাই প্রক্রিয়া সহজ করতে কর্মীদের জন্য স্বেচ্ছায় অবসর নেওয়ার সুযোগ দিচ্ছে বিবিসি। এর উদ্দেশ্য সর্বোচ্চ সংখ্যক কর্মী যাতে এই প্রক্রিয়ায় চাকরি ছাড়তে পারেন। এসব পদ বিলুপ্তির মাধ্যমে প্রায় ২৬ লাখ পাউন্ড সাশ্রয় হবে বলে আশা করছে বিবিসি।

তীব্র ‘আর্থিক চাপের’ মুখে এরইমধ্যে বিবিসি বেশ কিছু টেলিভিশন শো বন্ধ করা ও উন্নয়নভিত্তিক ব্যয় সীমিত করার মত সিদ্ধান্ত নিয়েছে।


ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, যুক্তরাজ্যের প্রেস অ্যাসোসিয়েশনের দেখা একটি অভ্যন্তরীণ স্মারকে দেখা গেছে বিবিসির চিফ কনটেন্ট অফিসার কেট ফিলিপস ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে কমিশন বাজেট থেকে অন্তত ৮ কোটি পাউন্ড কাটছাটের প্রস্তাব তৈরি করেছেন। এরইমধ্যে ফিলিপস কর্মচারীদের সতর্ক করেছেন, চলতি অর্থ বছরের শেষের মধ্যেই কেবল কনটেন্ট বিভাগ থেকেই প্রায় শতাধিক কর্মী বাদ পড়তে পারেন। আগামী দুই বছরে ৫০ কোটি পাউন্ডের পরিচালন ব্যয় বা ‘এফিসিয়েন্সি সেভিংস’ অর্জনের লক্ষ্যে পুরো প্রতিষ্ঠান জুড়ে প্রায় ২ হাজার পদ বিলুপ্তির যে বৃহত্তর পরিকল্পনা রয়েছে, এটি তারই অংশ।


গত প্রায় ১৫ বছরের মধ্যে এটিই বিবিসিতে সবচেয়ে বড় কর্মী ছাঁটাই প্রচেষ্টা। সামগ্রিক এই ছাঁটাইয়ের মধ্যে ৫৫০টি পদ কমবে বিবিসি নিউজসহ টেলিভিশন ও রেডিও কার্যক্রম থেকে। বিবিসির ডিজি ম্যাট ব্রিটিনের প্রত্যাশা অনুযায়ী, সামগ্রিক এ ছাঁটাই প্রক্রিয়ার মাধ্যমে অন্তত ১৬ কোটি পাউন্ড সাশ্রয় হবে। গত জুন মাসে কর্মীদের পাঠানো এক ই-মেইলে ব্রিটিন লেখেন, “অর্থ সাশ্রয়ে কঠিন সব সিদ্ধান্ত ও সুনির্দিষ্ট কাজ করা প্রয়োজন, যা এক দিনে বা একবারে হওয়া সম্ভব নয়। কোনো পরিকল্পনা চূড়ান্ত হওয়া মাত্রই তা আপনাদের জানাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি বিভাগকেই উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় করতে হবে।

“আমরা অত্যন্ত অনিশ্চিত এক সময়ে বাস করছি। বিশ্বকে সঠিকভাবে বুঝতে, তথ্যের ওপর আপডেটেড থাকতে এবং বিনোদনের জন্য আমাদের দর্শক ও শ্রোতারা প্রতিদিন আমাদের ওপর নির্ভর করে। তাই আমাদের মিশন বজায় রেখে অর্থ সাশ্রয় করার এই প্রক্রিয়া সবার জন্যই দ্বিগুণ কঠিন একটি সময়। আপনার বিভাগের উর্ধ্বতনদের সঙ্গে কথা বলুন এবং যেসব সহায়তা ব্যবস্থা রয়েছে তা ব্যবহার করুন। এই কঠিন সময়ে আপনারা যা কিছু করছেন তার জন্য ধন্যবাদ।” বিবিসিকে আরও সহজ ও দ্রুত গতিসম্পন্ন করতে শীর্ষ নেতৃত্ব বা জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদগুলোর কমপক্ষে ১০ শতাংশ কমিয়ে আনার কথাও বলেন তিনি। এ বিষয়ে আগামী মাসগুলোতে বিস্তারিত জানানো হবে বলে তিনি তথ্য দেন।

ডিসি | আপ্র | ২৪-০৯-২০২৬

সংশ্লিষ্ট খবর

বড় চুক্তির লক্ষ্যে বাণিজ্যযুদ্ধে বিরতির মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র ও চীন
২৪ সেপ্টেম্বর ২০২৬

বড় চুক্তির লক্ষ্যে বাণিজ্যযুদ্ধে বিরতির মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র ও চীন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৃহস্পতিবারের বহুল...

পোড়া গন্ধ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ গেল ৯ জনের
২৪ সেপ্টেম্বর ২০২৬

পোড়া গন্ধ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ গেল ৯ জনের

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯...

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
২৪ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

নিজেদের প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী দেশ যুক্তরাষ্ট্রে গিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জ...

স্বাস্থ্য খাত আধুনিকায়নে গেটস ফাউন্ডেশনের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
২৪ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্য খাত আধুনিকায়নে গেটস ফাউন্ডেশনের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যানের বৈঠক হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে