গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:২১ এএম ২০২৬
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি
ছবি

মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মারাকেশের মেয়র ফাতিমা এজ্জাহরা এল মানসুরি। ছবি: এপি

মরক্কোয় প্রথমবারের মতো কোনো নারী সরকারপ্রধানের দায়িত্ব পেলেন ফাতিমা জাহরা আল-মানসুরি। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ মঙ্গলবার তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মধ্য দিয়ে মরক্কোর ইতিহাসে প্রথম নারী সরকারপ্রধান হলেন ৫০ বছর বয়সী এই রাজনীতিক। তিনি আরব বিশ্বের তৃতীয় নারী প্রধানমন্ত্রী।

রাজপ্রাসাদের এক বিবৃতিতে ফাতিমাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। এর আগে তিনি দেশটির নগর-পরিকল্পনামন্ত্রী ও মারাকেশের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিজের নিয়োগকে ‘সত্যিই ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন ফাতিমা মানসুরি। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আমাদের দেশের ইতিহাসে এই প্রথম একজন নারী সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। এটি শুধু আমার জন্য নয়, মরক্কোর সব নারীর জন্যই গর্বের বিষয়।’

মরক্কোয় ২৩ সেপ্টেম্বর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার কয়েক দিন পর প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা এলো। রাজপরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টির রাজনীতিক ফাতিমা মানসুরি। নির্বাচনে দলটি সবচেয়ে বেশি আসন পেয়েছে। ৩৯৫ আসনের প্রতিনিধি পরিষদে দলটি ৯৭টি আসনে জয় পেয়েছে।

তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৯৮টি আসন। ফলে সরকার গঠনে ফাতিমার দলকে জোটসঙ্গী খুঁজতে হবে। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম বড় কাজ হবে সেই জোট গঠন। ফাতিমা এরই মধ্যে জোট গঠনের আলোচনায় বিভিন্ন দলের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন।

২০০৮ সালে রাজা ষষ্ঠ মোহাম্মদের বন্ধু ফুয়াদ আলী আল হিম্মা অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি প্রতিষ্ঠা করেন। দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে। তবে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ও ফেডারেশন অব ডেমোক্রেটিক লেফটসহ কয়েকটি দল ইতিমধ্যে বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছে।

নতুন সরকারকে আরো একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। ২০৩০ সালের বিশ্বকাপ সামনে রেখে বিপুল বিনিয়োগ কীভাবে বণ্টন করা হবে, তা নির্ধারণ করবে ক্ষমতাসীন জোট। মরক্কো, পর্তুগাল ও স্পেন যৌথভাবে ওই বিশ্বকাপ আয়োজন করবে।

ফাতিমা মানসুরি আরব বিশ্বের তৃতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ছিলেন নাজলা বুদেন। এর আগে আরব বিশ্বে আরেক নারী সরকারপ্রধানও দায়িত্ব পালন করেছেন। সূত্র: আল-জাজিরা
সানা/ডিসি/আপ্র/৩০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

লেগো দিয়ে বিশ্ব মানচিত্র বানিয়ে দুই বন্ধুর রেকর্ড
৩০ সেপ্টেম্বর ২০২৬

লেগো দিয়ে বিশ্ব মানচিত্র বানিয়ে দুই বন্ধুর রেকর্ড

মাত্র ৪ ঘণ্টা ৫৯ মিনিট ৫১ সেকেন্ডে লেগোর ১১ হাজার ৬৯৫টি ছোট টুকরা জুড়ে পৃথিবীর মানচিত্র তৈরি করে বিশ...

এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত, সৌদিতে জরুরি অবতরণ
৩০ সেপ্টেম্বর ২০২৬

এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত, সৌদিতে জরুরি অবতরণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমান সৌদি আরবের তাবুক আন্...

সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়লো মার্কিন বাহিনী
৩০ সেপ্টেম্বর ২০২৬

সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়লো মার্কিন বাহিনী

ইরাকে থাকা সব সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়ে দীর্ঘ দুই দশকের উপস্থিতি শেষে চূড়ান্তভাবে সেনা প্রত্যাহার সম্...

গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে
৩০ সেপ্টেম্বর ২০২৬

গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে

মেয়াদ শেষ হতে চলা গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কারিগরি পর্যায়ে আলোচনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 55 মিনিট আগে