গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:০৫ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৩:৪৮ এএম ২০২৬
রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত
ছবি

ছবি রয়টার্স

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আবারো হামলার ঘটনা ঘটেছে। সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন জোটের দাবি, রোববার (১১ অক্টোবর) বিমানবন্দরটির কাছাকাছি একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। একই সময়ে বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে জোট। তবে হামলার ক্ষয়ক্ষতি কিংবা এর সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে বিমান সংস্থা, কর্মী এবং যাত্রীদের সতর্ক করার কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটে। হুতিরা বলেছে, সৌদি আরবের বিমানবন্দরগুলো যেকোনো সময় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। তবে তাদের সতর্কবার্তায় মক্কা ও মদিনার বিমানবন্দরকে অন্তর্ভুক্ত করা হয়নি।

এর আগে শনিবারের হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার খবর দেওয়া হয়েছিল। ওই ঘটনার পর থেকে বিমানবন্দরটি বন্ধ রয়েছে। হুতি ও ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে গত এক দশকের বেশি সময়ের মধ্যে এটিকে ওই এলাকায় সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিমানবন্দর বন্ধ থাকলেও সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রিয়াদে পূর্বপরিকল্পিত আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার হুতিদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার জন্য সব বিমান সংস্থা, বিশেষজ্ঞ, কর্মচারী, কর্মী ও যাত্রীদের আবারো সতর্ক করা হচ্ছে। এসব স্থাপনা যেকোনো সময় হামলার শিকার হতে পারে এবং হুতিদের ভাষায়, সেগুলো তাদের বাহিনীর জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। তবে মক্কা ও মদিনার বিমানবন্দর এ সতর্কতার আওতামুক্ত রাখা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, সতর্কবার্তাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। হুতিদের হামলা প্রতিহত করার চেষ্টা ব্যর্থ হলে তার দায় সৌদি আরবকে নিতে হবে।

‘সামনে আরো খারাপ পরিস্থিতি আসছে’, হুতিদের হুঁশিয়ারি
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক তৎপরতা বাড়ার মধ্যে রিয়াদকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে হুতিরা। গত মাসে লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকা দখলে নেওয়ার পর হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক হস্তক্ষেপ জোরদার হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে এবং ইয়েমেনের সরকারি বাহিনীর পাল্টা আক্রমণে সমর্থন দিচ্ছে।

হুতি-নিয়ন্ত্রিত ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার বলেছে, সৌদি আরব ইয়েমেনে আবারো সামরিক হামলা চালালে তার জবাবে আরো বড় আঘাত হানা হবে। হুতিদের টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ইয়েমেনে হামলা ও হস্তক্ষেপ বন্ধ না করলে সামনে আরো খারাপ পরিস্থিতি তৈরি হবে।

বিবৃতিতে বলা হয়, “সৌদি আরব যদি ইয়েমেনে আক্রমণ এবং নাক গলানো বন্ধ না করে, তবে সামনে আরো খারাপ কিছু ঘটবে, ইনশাআল্লাহ।”

এদিকে রিয়াদ বিমানবন্দরে হামলার পর সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিমানবন্দর ও বেসামরিক স্থাপনায় হামলা এবং পাল্টা সামরিক পদক্ষেপের হুমকিতে আঞ্চলিক নিরাপত্তা ও বিমান চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র: রয়টার্স ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সানা/আপ্র/১২/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাখে আল্লাহ মারে কে?
১২ অক্টোবর ২০২৬

রাখে আল্লাহ মারে কে?

বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, ফের কারাগারে ক্রিস্টিয়া

জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
১২ অক্টোবর ২০২৬

জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন যাওয়ার পথে প্রায় ৩৫০ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী একটি নৌকা ডুবে অন...

মুক্তি পেয়ে ধ্রুব রাঠীর দাবি, ‘আমাকে অপহরণ করা হয়’
১২ অক্টোবর ২০২৬

মুক্তি পেয়ে ধ্রুব রাঠীর দাবি, ‘আমাকে অপহরণ করা হয়’

আটকের প্রায় এক দিন পর মুক্তি পেয়ে নিজেকে অপহরণের শিকার বলে দাবি করেছেন ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব...

মুক্তি পেয়েই মোদিকে ভারতের জন্য লজ্জা বললেন দিপকে
১২ অক্টোবর ২০২৬

মুক্তি পেয়েই মোদিকে ভারতের জন্য লজ্জা বললেন দিপকে

দিল্লি পুলিশের হাতে প্রায় ২৪ ঘণ্টা আটকে থাকার পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে