গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মেনু

ফ্রান্সে অস্থিরতা প্রশমনে কয়েকটি নগরীতে আংশিক কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৯ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:২১ এএম ২০২৬
ফ্রান্সে অস্থিরতা প্রশমনে কয়েকটি নগরীতে আংশিক কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি

ছবি সংগৃহীত

ফ্রান্সে জনসাধারণ এবং দোকানপাটের সুরক্ষায় কিছু নগরীকে আংশিক কারফিউ জারির ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকরনু। সপ্তাহান্তের দাঙ্গা এবং লুটপাটের পর এই পদক্ষেপ নিলেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, “মানুষ জানতে চায় কীভাবে আমাদের দেশে এই সহিংসতার সৃষ্টি হল।”

 

ফ্রান্সজুড়ে চলমান সহিংস বিক্ষোভ, দাঙ্গা ও শপিংমল বা ব্যবসায় প্রতিষ্ঠানে লুটপাট ঠেকাতে আংশিক কারফিউ জারির এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী নির্দিষ্ট কিছু সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ এলাকায় এই স্থানীয় কারফিউ কার্যকর করা হচ্ছে। জীবনযাত্রার উচ্চ ব্যয় ও জন পরিষেবার অবনতিশীল অবস্থা নিয়ে ক্ষুব্ধ লাখ লাখ মানুষ শনিবার ফ্রান্সজুড়ে বিক্ষোভ করে।

বিভিন্ন শহরে বিক্ষুব্ধ জনতার একটি অংশ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়, দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে, সরকারি বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশ কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। পরে রোববার বিকালে রাজধানী প্যারিস ও মার্সেই শহরে বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

 এতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভের সময় দাঙ্গা এবং সহিংসতার জন্য গ্রেপ্তার হওয়া প্রায় ৮০ শতাংশ মানুষ ফৌজদারি অপরাধের মুখোমুখি হয়েছেন।

জনগণের নিরাপত্তা ও ব্যবসার সুরক্ষার জন্য স্থানীয় মেয়রদের নিজ নিজ এলাকায় আংশিক কারফিউ জারির ক্ষমতা দেওয়া হয়েছে, তবে কোন কোন শহর এই ক্ষমতা পেয়েছে তা নির্দিষ্ট করে বলা হয়নি। যারা সম্পত্তির ক্ষতি করেছে, তাদের অর্থ দিয়েই সম্পত্তি মেরামত করা হবে। আর তা করার জন্য একটা আইন প্রণয়ন করা হবে।

যেসব মানুষের কাজকর্ম ব্যবসা প্রতিষ্ঠান চালু না থাকার কারণে বন্ধ হয়ে গেছে, তাদের অর্থ দিয়ে সাহায্য করার জন্য সরকার বা কোনও সংস্থা একটা বিশেষ তহবিল তৈরি করছে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী এই অশান্তির জন্য চরম বামপন্থি দলগুলোকে দায়ী করেছেন। 

 

পাশাপাশি, তিনি অভিযোগ করেছেন যে, এই দলগুলো আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।


ডিসি/ আপ্র/১৯/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

ফ্রান্সের মতো বিক্ষোভে উত্তাল ইতালিও, ১৪১ পুলিশ সদস্য আহত-গ্রেফতার ১৯৭
১৯ অক্টোবর ২০২৬

ফ্রান্সের মতো বিক্ষোভে উত্তাল ইতালিও, ১৪১ পুলিশ সদস্য আহত-গ্রেফতার ১৯৭

প্রতিবেশী দেশ ফ্রান্সের মতো বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইতালি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে...

নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান
১৯ অক্টোবর ২০২৬

নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে-এমন আশঙ্কায় সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান। নতুন অ...

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৮
১৯ অক্টোবর ২০২৬

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৮

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন, যাদের সরকারি ভাষ্যে...

ককরোচ পার্টি দমাতে এবার লাল হিট পার্টি
১৯ অক্টোবর ২০২৬

ককরোচ পার্টি দমাতে এবার লাল হিট পার্টি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে