গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাসযোগ্য শহরের শীর্ষে কোপেনহেগেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০০ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ১১:২৮ এএম ২০২৬
বাসযোগ্য শহরের শীর্ষে কোপেনহেগেন
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় টানা দ্বিতীয় বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। ২০২৬ সালের গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্সে শহরটি আবারও প্রথম হয়েছে।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন শহরের জীবনমান মূল্যায়ন করে এ সূচক প্রকাশ করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। এবার স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও অবকাঠামো—এই ছয়টি মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়েছে।

এবারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। তৃতীয় ও চতুর্থ অবস্থানে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনি। পঞ্চম স্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ।

বাসিন্দাদের মতে, কোপেনহেগেনের সবচেয়ে বড় শক্তি হলো সাইকেলবান্ধব পরিবেশ, পরিচ্ছন্ন নগরব্যবস্থা, নিরাপত্তা এবং উন্নত শিক্ষা ও অবকাঠামো। কর্মস্থলে সাইকেলে যাতায়াত, উন্মুক্ত জলাশয়ে সাঁতার এবং সহজ-স্বাভাবিক জীবনযাপন শহরটির অন্যতম বৈশিষ্ট্য।

দ্বিতীয় অবস্থানে থাকা ভিয়েনা স্বাস্থ্যসেবা ও শিক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে। উন্নত গণপরিবহন, হাঁটার উপযোগী সড়ক, ঐতিহাসিক স্থাপনা ও শান্ত পরিবেশ শহরটিকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় নগর হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তৃতীয় স্থানের মেলবোর্নকে অনেকেই ‘বড় শহরের মধ্যে ছোট শহরের অনুভূতি’ বলে বর্ণনা করেন। বহুসাংস্কৃতিক পরিবেশ, শিল্পকলা, ক্যাফে সংস্কৃতি, পার্ক ও সমৃদ্ধ নগরজীবনের জন্য শহরটি বিশেষভাবে পরিচিত।

চতুর্থ স্থানে থাকা সিডনির প্রধান আকর্ষণ আধুনিক নগরজীবনের সঙ্গে সমুদ্র, সৈকত ও পাহাড়ের অনন্য সমন্বয়। বহুজাতিক জনগোষ্ঠী ও বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতিও শহরটির জীবনমানকে সমৃদ্ধ করেছে।

পঞ্চম স্থানের জুরিখ উন্নত নগর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন পরিবেশ, স্বচ্ছ হ্রদ-নদী এবং উচ্চমানের নাগরিক সেবার জন্য প্রশংসিত।

তালিকার ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে সুইজারল্যান্ডের জেনেভা, জাপানের ওসাকা, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, কানাডার ভ্যাঙ্কুভার এবং জাপানের রাজধানী টোকিও।

জেনেভা উন্নত স্বাস্থ্যসেবা, নিরাপদ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, ওসাকা আধুনিক অবকাঠামো ও নির্ভরযোগ্য গণপরিবহনের জন্য, অ্যাডিলেড শান্ত পরিবেশ ও মানসম্মত নাগরিক সেবার জন্য, ভ্যাঙ্কুভার প্রকৃতি ও আধুনিক নগরজীবনের সমন্বয়ের জন্য এবং টোকিও নিরাপত্তা, সময়নিষ্ঠ গণপরিবহন, উন্নত স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিনির্ভর নগরব্যবস্থার জন্য বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরগুলোর অন্যতম হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সূত্র: বিবিসি

এসি/আপ্র/০৭/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ক্যালিফোর্নিয়ায় সরকারি ছুটির স্বীকৃতি পেল দুই ঈদ
২৯ সেপ্টেম্বর ২০২৬

ক্যালিফোর্নিয়ায় সরকারি ছুটির স্বীকৃতি পেল দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে মুসলমানদের...

টানা বৃষ্টি ও বন্যায় উত্তরপ্রদেশে তিন দিনে ৬২ মৃত্যু
২৯ সেপ্টেম্বর ২০২৬

টানা বৃষ্টি ও বন্যায় উত্তরপ্রদেশে তিন দিনে ৬২ মৃত্যু

টানা ভারী বৃষ্টি ও বন্যায় ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে তিন দিনে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন...

আকাশসীমা ব্যবহারে বাধার কারণ জানালো পাকিস্তান হাইকমিশন
২৯ সেপ্টেম্বর ২০২৬

আকাশসীমা ব্যবহারে বাধার কারণ জানালো পাকিস্তান হাইকমিশন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি বহনকারী রুশ বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অ...

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র
২৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে শুল্কছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে