গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

মেনু

হাসিনার ভার্চ্যুয়াল ভাষণে ভারতের কোনো সম্পৃক্ততা নেই: রণধীর জয়সওয়াল

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৩ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৫৬ এএম ২০২৬
হাসিনার ভার্চ্যুয়াল ভাষণে ভারতের কোনো সম্পৃক্ততা নেই: রণধীর জয়সওয়াল
ছবি

মুখপাত্র রণধীর জয়সওয়াল -ছবি সংগৃহীত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি।

মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

তিনি বলেন, শেখ হাসিনার অংশগ্রহণের যে অনুষ্ঠান নিয়ে আলোচনা হচ্ছে, সেটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থার আয়োজন। ওই অনুষ্ঠানে কোনো মতামত প্রকাশ করা হলে তার দায় ভারতের নয় এবং ভারত সরকার সেটিকে সমর্থনও করে না।

রণধীর জয়সওয়াল বলেন, নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন ফরেইন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজিত ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের ভূমিকা নেই।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনি যে মতবিনিময় সভার কথা বলছেন, সেটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা আয়োজন করছে। এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। ওই ফোরামে যে মতামতই প্রকাশ করা হোক না কেন, ভারত সরকার তার কোনোটি সমর্থন করে না।”

গত বছর বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সম্প্রতি তিনি একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেবেন-এমন খবর প্রকাশের পর ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লির কাছে উদ্বেগ জানানো হয়।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের আয়োজন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর বৈঠকেও আলোচনা হয়েছে।

এদিকে আরেক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ভারত।

তিনি বলেন, বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

রণধীর জয়সওয়াল জানান, ব্রিকসের আউটরিচ অধিবেশনে অতিথি আমন্ত্রণের প্রচলিত নিয়ম অনুসারেই এই আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্বের অন্যান্য আঞ্চলিক জোটের নেতাদেরও একইভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রহণ করেছেন এবং বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে জানান, আমন্ত্রণপত্র পাওয়া গেছে এবং প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের জন্য তা পাঠানো হয়েছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: এএনআই
সানা/আপ্র/৪/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আবারো ইরানকে ‘শেষ সুযোগ’ দিলেন ডোনাল্ড ট্রাম্প
০৪ আগস্ট ২০২৬

আবারো ইরানকে ‘শেষ সুযোগ’ দিলেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে আবারো দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তেহরান এ দা...

চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিলেন লুলা
০৪ আগস্ট ২০২৬

চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিলেন লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আনুষ্ঠানিকভাবে চতুর্থ মেয়াদের জন্য নির্বাচনী প্রচার...

যুদ্ধ বিস্তার চায় না ইরান, জানালেন পেজেশকিয়ান
০৪ আগস্ট ২০২৬

যুদ্ধ বিস্তার চায় না ইরান, জানালেন পেজেশকিয়ান

ইরান নিজেদের সীমান্ত ও জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ, তবে যুদ্ধের বিস্তার ঘটাতে চায় না বলে জানিয়ে...

মাত্র ৩০ সেকেন্ডে ৩৪ ছুরিকাঘাতে স্কুলশিক্ষিকা নিহত
০৪ আগস্ট ২০২৬

মাত্র ৩০ সেকেন্ডে ৩৪ ছুরিকাঘাতে স্কুলশিক্ষিকা নিহত

ভারতের হরিয়ানার ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের সামনে মুখোশধারী এক যুবকের ছুরিকাঘাতে এক শিক্ষিকা নিহ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া জোরদার করেছে সরকার। তার জামিন আদেশ বাতিলের উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে