গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুরের মামলায় জামায়াত এমপির জামাতাসহ তিনজন কারাগারে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:২৩ এএম ২০২৬
নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুরের মামলায় জামায়াত এমপির জামাতাসহ তিনজন কারাগারে
ছবি

কারাগারে পাঠানো তিন আসামি হলেন মিজানুর রহমান, আসলাম ও শাহ আলম অনিক -ছবি সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বরের কাছে নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় মামুন, মুন্না ও শাহরিয়ার মাহমুদ নামে তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল বুধবার (৭ অক্টোবর) এ আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই তারেকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

কারাগারে পাঠানো তিন আসামি হলেন মিজানুর রহমান, আসলাম ও শাহ আলম অনিক। রিমান্ডে যাওয়া তিনজন হলেন মামুন, মুন্না ও শাহরিয়ার মাহমুদ।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর জেহাদ হোসেন ছয় আসামিকে আদালতে হাজির করেন। তাদের মধ্যে মিজানুর রহমান, আসলাম ও শাহ আলম অনিককে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অন্যদিকে মামুন, মুন্না ও শাহরিয়ার মাহমুদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, তিন আসামির পক্ষে রিমান্ড বাতিল করে জামিন এবং অপর তিন আসামির জামিন চেয়ে আবেদন করা হয়েছিল। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর এবং অপর তিন আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মিজানুর রহমান, আসলাম ও শাহ আলম অনিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। তারও আগে মামুন, মো. আসলাম ও মো. মুন্না নামে তিন আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল।

এ মামলায় গত বুধবার দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার জামিন পান তিনি।

হামলা, ভাঙচুর ও লুটপাট: ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজের প্রকল্প এলাকায় ২৬ সেপ্টেম্বর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই আবাসন প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া পরিচয় না জানা আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে প্রাথমিকভাবে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে হামলা, ভাঙচুর ও লুটপাটের সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

সানা/কেএমএএ/আপ্র/৭/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি গাজী নজরুলের জামিন মেলেনি
০৭ অক্টোবর ২০২৬

আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল...

মামলার চূড়ান্ত বিচার এখনো আপিল বিভাগে
০৭ অক্টোবর ২০২৬

মামলার চূড়ান্ত বিচার এখনো আপিল বিভাগে

আবরার হত্যার সাত বছর----------------

ঢাকায় একদিনে ৪৪৭ জন গ্রেফতার, মামলা ৫৮
০৬ অক্টোবর ২০২৬

ঢাকায় একদিনে ৪৪৭ জন গ্রেফতার, মামলা ৫৮

ঢাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযানে ৪৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫৮টি মামলা হয়ে...

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নাকচ
০৫ অক্টোবর ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নাকচ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। সোমবার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই