চলছে দুর্গাপূজা, উৎসবে সবাই সাজতে পছন্দ কররেন। কিন্তু আবহাওয়ার খাম খায়েলির কারণে ঘাম-আর্দ্রতায় মেকআপ গলে যাচ্ছে। যতই ভালো করে বেস মেকআপ করুন, ঘামের সংস্পর্শে এসে তার অবস্থা খারাপ। তার জন্য কী করবেন? রইল দারুণ এক কৌশল।
মেকআপ করার আগে ত্বকের যত্ন নিতে হবে। ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং- এই বেসিক স্কিন কেয়ার রুটিন ভুললে চলবে না। মেকআপ দীর্ঘক্ষণ স্থায়ী করতে হলে এই নিয়ম মানতেই হবে।
এছাড়া মেকআপ শুরুর আগে ব্যবহার করতে পারেন প্রাইমার। প্রাইমার ত্বকের ওপেন পোরস দূর করে ত্বককে মসৃণ করে তোলে। তাই ঘাম কম হয় এবং মেকআপ চট করে গলে যায় না।
আর শেষ হলো মেকআপ সেটিং স্প্রে। মেকআপ শেষ হয়ে গেলে মুখে স্প্রে করে নিন সেটিং স্প্রে। এতে মেকআপ গলে যাওয়ারও কোনো আশঙ্কাই থাকবে না। কিন্তু বাজারচলতি মেকআপ সেটিং স্প্রে ব্যবহার করেও অনেকে উপকার পান না। তাই বাড়িতে প্রাকৃতিক উপাদান দিয়ে বানিয়ে নিন মেকআপ সেটিং স্প্রে।
অ্যালোভেরা জেল, গ্লিসারিন এবং গোলাপ জল দিয়ে মেকআপ সেটিং স্প্রে বানিয়ে নেওয়া যায়। একটি পাত্রে এক কাপ মিনারেল বা বিশুদ্ধ পানি নিন। তাতে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ৪-৫ ফোঁটা গ্লিসারিন এবং ১-২ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে নিন। উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিন।
তৈরি মেকআপ সেটিং স্প্রে। একটি স্প্রে বোতলে মিশ্রণটি ভরে নিন। মেকআপ শুরুর আগে এবং পরে এটি ব্যবহার করতে পারেন।এই মেকআপ সেটিং স্প্রে ত্বককে হাইড্রেটেড রাখবে। পাশাপাশি ত্বকের তৈলাক্ত ভাবকেও নিয়ন্ত্রণ করবে। তাই এই মেকআপ সেটিং স্প্রে সব ধরনের ত্বকে ব্যবহার করতে পারবেন।
সূত্র: ফেমিনা, বি বিউটিফুল
এসি/আপ্র/১৮/১০/২০২৬