গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বৃষ্টির সঙ্গে খিচুড়ির সম্পর্ক অনন্য

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৯:২১ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:৩০ এএম ২০২৬
বৃষ্টির সঙ্গে খিচুড়ির সম্পর্ক অনন্য
ছবি

ছবি: সংগৃহীত

বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর মন বলে ওঠে- খিচুড়ি খিচুড়ি। আসলে বৃষ্টির সাথে খিচুড়ির যেন এক অনন্য সম্পর্ক রয়েছে। কিন্তু কথা হচ্ছে কেন এমনটা হয়? বৃষ্টি হলেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে? মুখরোচক এ খাবারটিরও আবার রয়েছে নানা ধরন। কেউ বা ভালোবাসে পোলাওর চাল আর মুগ ডালের ভুনা খিচুড়ি। কারো আবার পছন্দের তালিকায় আছে ঝোলসমেত পাতলা ল্যাটকা খিচুড়ি। অনেকে আবার সবজি বা মাংস মিশিয়েও খাবারটি তৈরি করেন।

মূলত খিচুড়ি ছিল বাউলদের খাবার। পথে ঘাঁটে গান করে ঘুরে বেড়াতেন বাউলরা। সে সময় বাড়ি বাড়ি ঘুরে গান শোনাতে গেলে লোকজন তাদের চাল-ডাল দিত। সেগুলো একসঙ্গে মিশিয়ে বাউলেরা রান্না করে খেতেন। পরবর্তীতে যেটার নাম হলো খিচুড়ি।

এক সময় গ্রামাঞ্চলে বর্ষার সময় চারপাশ অথৈ পানিতে কানায় কানায় ভরে যেত। ঘর থেকে বের হয়ে বাজারে যাওয়া কষ্টকর ছিল। তাই ঘরে থাকা চাল আর ডাল দিয়ে গৃহিণীরা খিচুড়ি রান্না করতেন। আর বৃষ্টিতে কাঠ ভিজে গেলে রান্না করতে সময় লাগে। তাই চাল-ডাল দিয়ে সহজেই তৈরি করা যেত খিচুড়ি।

কখনও কখনও গাছে থাকা কোনো সবজি বা আলু কেটে মিশিয়ে দিতেন খিচুড়িতে। তৈরি হয়ে যেত সবজি খিচুড়ি। ঝড় বৃষ্টির মধ্যে সহজে আর কম সময়ে রান্নার জন্য খিচুড়ি ছিল উপযুক্ত পদ। বহুবছরের সেই ঐতিহ্যই এক সময় পরিণত হয় অলিখিত নিয়মে।

ব্যস্ত নগরজীবনে বৃষ্টির দিন সাময়িক বিরতি এনে দেয়, আর সেই অবসরে সহজ ও আরামদায়ক খাবার হিসেবে খিচুড়ি হয়ে ওঠে প্রথম পছন্দ। পুষ্টিবিদদের মতে, বৃষ্টির দিনে তাপমাত্রা কমে যাওয়ায় শরীর গরম খাবারের প্রতি আকৃষ্ট হয়। খিচুড়ি নরম ও সহজপাচ্য হওয়ায় এটি শরীরের জন্য উপযোগী। পাশাপাশি এতে থাকা কার্বোহাইড্রেট ও প্রোটিন শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগায়।

বৃষ্টি হলেই শৈশবের স্মৃতিচারণ মনে করেন অনেকে। মায়ের সেই রান্না করা খিচুড়ি ভেসে ওঠে মনের মধ্যে। তাই, বৃষ্টি হলেই ইচ্ছে করে খিচুড়ি খেতে। তাই খিচুড়ি খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। হজমে অনেকটা সময় নেওয়ায় এটি এই সময়ের উপযুক্ত খাবার।


বর্ষায় ভিন্ন স্বাদের শাপলা লতার ভর্তা
বর্ষা এলেই হাট-বাজারে দেখা মেলে দেশীয় নানা শাকসবজি ও জলজ উদ্ভিদের। এর মধ্যে শাপলা লতা অন্যতম- যা শুধু সহজলভ্যই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। সাধারণত শাপলা লতা দিয়ে ভাজি, ঝোল কিংবা ডাল রান্না করা হলেও একটু ভিন্ন স্বাদ পেতে তৈরি করতে পারেন শাপলা লতার ভর্তা। চিংড়ি, নারিকেল ও সরিষার তেলের ঘ্রাণে তৈরি এই ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ সুস্বাদু। বর্ষার মৌসুমে ঘরোয়া খাবারের তালিকায় রাখতে পারেন সহজে তৈরি ঐতিহ্যবাহী এ পদটি। নিচে দেওয়া হলো শাপলার লতা ভর্তার রেসিপি-

উপকরণ: শাপলা লতা (কেটে বেছে নেওয়া) ৩০০ গ্রাম, খোসা ছাড়ানো মাঝারি চিংড়ি ২টি, কোরানো নারিকেল কোয়ার্টার কাপ, রসুন ৬ কোয়া, দেশি পেঁয়াজ ৩টি (চার টুকরা করা), শুকনা মরিচ ৬টি, লবণ এক চা-চামচ, চিনি এক চা-চামচ, লেবুর রস এক টেবিল চামচ ও সরিষার তেল ২ টেবিল চামচ।

প্রণালি: প্রথমে শাপলা লতা ভাপ দিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিন। ঠান্ডা হলে হাত দিয়ে চিপে বাড়তি পানি নিংড়ে একটি পাত্রে রাখুন। এরপর একটি ফ্রাইপ্যানে এক টেবিল চামচ সরিষার তেল গরম করে শুকনা মরিচ হালকা ভেজে তুলে রাখুন। একই তেলে চিংড়ি মাছ, কোরানো নারকেল ও আধা চা-চামচ লবণ দিয়ে ভালোভাবে ভেজে তুলে রাখুন। এবার বাকি তেল গরম করে তাতে পেঁয়াজ ও রসুন ভেজে নিন। কিছুক্ষণ পর শাপলা লতা ও বাকি লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ভাজুন। অতিরিক্ত পানি শুকিয়ে এলে ভাজা চিংড়ি ও নারকেল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। শেষে শুকনা মরিচ, চিনি ও লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিন। সব উপকরণ পাটায় বা শিলপাটায় মসৃণ করে বেটে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

পরামর্শ: শাপলা লতা কাটার পর অল্প সময়ের মধ্যেই এর গায়ে লালচে-কালো আবরণ পড়ে যেতে পারে। তাই ফুটন্ত পানিতে অল্প সময় ভাপিয়ে নিলে এটি আবার টাটকা সবুজ রং ফিরে পায়। এর পাশাপাশি শাপলা লতার স্বাভাবিক মেটে গন্ধও অনেকটাই দূর হয়ে যায়। ফলে ভর্তার স্বাদ ও ঘ্রাণ আরও ভালো হয়।

কেএমএএ/আপ্র/১৩.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে
১৪ সেপ্টেম্বর ২০২৬

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে

ফিট ও সুস্থ শরীর গড়ার জন্য বয়স কম হওয়া কিংবা কঠোর ব্যায়াম ও কড়া খাদ্যাভ্যাস মেনে চলা সবসময় জরুরি নয়।...

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে
১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে

একটি শিশু পৃথিবীতে আসার পর পুরো পরিবারের চিত্রই বদলে যায়। নতুন জীবনের আনন্দ ও উচ্ছ্বাসের পাশাপাশি বা...

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!
১৩ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!

রান্নাঘরে প্রতিদিন এমন অনেক কিছুই ব্যবহার করি, যার প্রয়োজন শেষ হলেই জায়গা হয় ময়লার ঝুড়িতে। পেঁয়াজের...

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ
০৯ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ

অফিসের চাপ, একের পর এক সভা, কাজের সময়সীমা ও পারিবারিক নানা দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবনে সঙ্গীকে পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই