সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬২৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২ জন, খুলনা বিভাগে ২৫২ জন, রংপুর বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, বরিশাল বিভাগের ২১১ জন এবং সিলেট বিভাগে ৪ জন আক্রান্ত হয়েছেন। চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ হাজার ৪০০ জন। এদের মধ্যে ৫৪ হাজার ৯২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৪ হাজার ১৩২ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছে ১৭৬ জন।
কেএমএএ/আপ্র/১০.০৯.২০২৬