গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৩৬ এএম ২০২৬
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
ছবি

ছবি সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থাটি। বিএফআইইউ’র সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বিএফআইইউর পাঠানো ই-মেইল বার্তায় সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাব বিবরণী (স্টেটমেন্ট) চাওয়া হয়েছে।

এছাড়া, তার নামে থাকা হিসাবগুলোর কেওয়াইসি ও হিসাব বিবরণীর সফটকপি পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি বিএফআইইউর পাঠানো এক্সেল ফাইলে তার হিসাবসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে।

লেনদেনসংক্রান্ত তথ্য তলবের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলেও বিএফআইইউ’র ই-মেইলে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে সংস্থাটির একটি পরিপত্রের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে তলব করা তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি সালমান মোহাম্মদ মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনার পর সালমান মুক্তাদির প্রথমে অভিযোগ করেন, বিএনপির লোকজন তার কাছে চাঁদা চেয়েছিল। তবে পরে তিনি জানান, তার কাছে চাঁদা চাওয়া হয়নি। তার বক্তব্যের এই পরিবর্তনও ব্যাপক আলোচনার জন্ম দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ-উর রহমান বলেন, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি ও ভাইরাল জনপ্রিয়তা পাওয়া ব্যক্তিরা ভবিষ্যতে আরো দায়িত্বশীলতার সঙ্গে বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে আশা করেন তিনি।

এসি/আপ্র/৩০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঘাটতি হবে না এলএনজির, অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো
৩০ সেপ্টেম্বর ২০২৬

ঘাটতি হবে না এলএনজির, অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কোনো ঘাটতি হবে না অক্টোবর ও নভেম্বর মাসে। চাহিদা অনুযায়ী আসছ...

নিউগিনি আবাসনে হামলার ঘটনায় সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেফতার
৩০ সেপ্টেম্বর ২০২৬

নিউগিনি আবাসনে হামলার ঘটনায় সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেফতার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লু...

প্রতিদিনের যে পানীয়গুলো অজান্তেই ক্ষতি করতে পারে
৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রতিদিনের যে পানীয়গুলো অজান্তেই ক্ষতি করতে পারে

সব পানীয় দেখতে যতটা নিরীহ মনে হয়, ততটা নয়। অনেক পানীয়কে স্বাস্থ্যকর বা সতেজকারক হিসেবে বাজারজাত করা...

মাগুরার পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত, গ্রাহককে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ
৩০ সেপ্টেম্বর ২০২৬

মাগুরার পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত, গ্রাহককে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ

মাগুরায় এক আবাসিক গ্রাহককে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে প্রায় ৫০৭ কোটি টাকার ভুয়া ও অবাস্তব ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই