গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৩৬ এএম ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি
ছবি

ছবি সংগৃহীত

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, গত রোববার (৪ অক্টোবর) ই-মেইলে এই হুমকি দেওয়া হয়। এতে মঙ্গলবার একাধিক বোমা হামলার হুমকি দিয়ে সতর্ক করে বলা হয়েছে, ‘জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার সন্ধ্যায় বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. নাসিরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (৫ অক্টোবর) তিনি বলেন, ‘গতকাল বিশ্ববিদ্যালয়ে একটি ই-মেইল পাঠিয়ে সেখানে হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলে লেখা হয়েছে সেখানে ব্যাপক বোম্বিং করা হবে। আমরা অভিযোগটি পাওয়ার পর থেকেই কাজ করছি।’

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা ফাতিয়াস ফাহমিদ বলেন, ‘আমরা গতকাল মেইলটা পেয়েছি, এরপর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। আমরা সকল সহযোগিতা পাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীসহ সবার নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হুমকির ই-মেইলটি পায়। একটি ই-মেইল ঠিকানা থেকে পাঠানো ওই বার্তায় মঙ্গলবার একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়।

বার্তায় বলা হয়েছে, ‘জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না।’

হুমকির ই-মেইল পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। 
সানা/আপ্র/৫/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

খুলনায় আবারো গুলি করে বিএনপি কর্মীকে হত্যা
০৫ অক্টোবর ২০২৬

খুলনায় আবারো গুলি করে বিএনপি কর্মীকে হত্যা

ঘটনার একদিন না যেতেই খুলনায় আবারো গুলি করে আক্তার ঢালী নামে এক বিএনপি কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তর...

এনসিটি ইজারা বাতিল না হলে বন্দর অচলের হুঁশিয়ারি
০৫ অক্টোবর ২০২৬

এনসিটি ইজারা বাতিল না হলে বন্দর অচলের হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ...

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির
০৫ অক্টোবর ২০২৬

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির

উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইস...

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, দল নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির
০৫ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, দল নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে