গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

দেবীর বোধন ও আমন্ত্রণে শুরু শারদীয় দুর্গাপূজা

সুখদেব কুমার সানা

সুখদেব কুমার সানা

প্রকাশিত: ১২:১৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:০০ এএম ২০২৬
দেবীর বোধন ও আমন্ত্রণে শুরু শারদীয় দুর্গাপূজা
ছবি

আজ শুক্রবার মহাষষ্ঠীতে রাজধানীসহ সারাদেশের মন্দির ও পূজামণ্ডপে পূজা-অর্চনা, চণ্ডীপাঠ, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে -ছবি সংগৃৃহীত

দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীতে রাজধানীসহ সারাদেশের মন্দির ও পূজামণ্ডপে পূজা-অর্চনা, চণ্ডীপাঠ, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিমার সাজসজ্জা ও আলোকসজ্জায় সেজেছে মণ্ডপগুলো। দেবীকে বরণ করে নিতে ভক্তদের মধ্যে দেখা যাচ্ছে উৎসাহ-উদ্দীপনা।

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সায়ংকালে দেবীর বোধন সম্পন্ন হয়েছে। বোধন অর্থ জাগ্রত করা বা জাগানো। প্রচলিত ধর্মীয় রীতি অনুযায়ী, বেলগাছের নিচে দেবীর বোধন করা হয়। বেলগাছের আরেক নাম শ্রীবৃক্ষ। শ্রী অর্থ সম্পদ বা সৌন্দর্য। সংসারের উন্নতি, সম্পদ, সৌন্দর্য, জ্ঞান ও ভক্তি লাভের আশায় পুরোহিতরা বেলগাছের মূলে দেবীর বোধন করেন বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে।

শুক্রবার সকাল থেকেই পূজামণ্ডপগুলো চণ্ডীপাঠে মুখরিত হয়ে ওঠে। ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ, শঙ্খধ্বনি ও ঢাকঢোলের বাদ্যের সঙ্গে ভক্তরা দেবীকে স্বাগত জানান। সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে পূজার পরবর্তী আয়োজন এগিয়ে চলে।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গা মানুষের দুঃখ-কষ্ট, বাধা-বিঘ্ন, ভয়, শোক ও যন্ত্রণা থেকে রক্ষা করেন। ভক্তদের বিশ্বাস, বিপদে দেবীকে স্মরণ করলে তিনি কষ্ট দূর করেন এবং কল্যাণের পথ দেখান। ধর্মীয় পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন ঘোড়ায় এবং বিজয়া দশমীতে গমন নৌকায়।

মহালয়ার মধ্য দিয়ে দেবীর আগমনের বার্তা ছড়িয়ে পড়ে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিন নানা ধর্মীয় আচার ও আয়োজনের মধ্য দিয়ে চলবে দুর্গোৎসব। আগামী শনিবার ও রোববার যথাক্রমে সপ্তমীর পূজা অনুষ্ঠিত হবে। সোমবার অষ্টমী, মঙ্গলবার মহানবমী এবং বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা।

সারাদেশে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে পূজা

এবার সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দেবী দুর্গার আরাধনা হচ্ছে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে দেড় হাজার। অন্যদিকে, ঢাকা মহানগরে ২৫৮টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

উৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রতিমার সাজসজ্জা, আলোকসজ্জা এবং মণ্ডপের নানা আয়োজন ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার পূজামণ্ডপে উৎসবের আবহ বিরাজ করছে।

সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি

দুর্গাপূজা উপলক্ষে এবার সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে সরকারের নির্বাহী আদেশে ছুটি, ২১ অক্টোবর বিজয়া দশমীতে সাধারণ ছুটি এবং ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। এর পর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।

দেবীর বোধন ও পূজার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসবকে ঘিরে দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। ধর্মীয় আচার, প্রার্থনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে আগামী বুধবার বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা।
সানা/আপ্র/১৬/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দুর্গাপূজার নিরাপত্তায় গোপালগঞ্জসহ তিন জেলায় বিজিবি মোতায়েন
১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় গোপালগঞ্জসহ তিন জেলায় বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরি...

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, কোথাও ১০ দিন কোথাও ১৬
১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, কোথাও ১০ দিন কোথাও ১৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে ছুটি। সরকারি ও বেসরকারি মাধ্যমি...

দুর্গাপূজা উপলক্ষে সাজেকে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে সাজেকে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের...

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ
১৬ অক্টোবর ২০২৬

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

দেশের সব মোটরসাইকেলের সামনের দিকে নির্ধারিত মাপ ও শর্ত অনুযায়ী ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে