গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

দুর্গাপূজা উপলক্ষে উপকূলে বিশেষ নিরাপত্তা, মোতায়েন ৩৫০০ কোস্ট গার্ড

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৩ পিএম, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:১৯ এএম ২০২৬
দুর্গাপূজা উপলক্ষে উপকূলে বিশেষ নিরাপত্তা, মোতায়েন ৩৫০০ কোস্ট গার্ড
ছবি

শারদীয়

শারদীয় দুর্গাপূজা ঘিরে উপকূলীয় এলাকার ১৪৪টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় ৩ হাজার ৫০০ সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। পূজার আনন্দঘন পরিবেশ শান্তিপূর্ণ রাখতে মোংলাসহ খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড পশ্চিম জোন জানায়, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাটি দীর্ঘদিন ধরে কাজ করছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে এবারও বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

হিন্দু ধর্মাবলম্বীরা যেন কোনো ধরনের শঙ্কা ছাড়াই আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে পূজার শুরু থেকেই মাঠে রয়েছে কোস্ট গার্ডের বিশেষ দল। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে দুর্গাপূজার শেষ পর্যায়ে প্রতিমা বিসর্জন ঘিরেও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। নদী ও উপকূলীয় এলাকার বিসর্জন ঘাটে সম্ভাব্য নৌদুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল ও টহল দল প্রস্তুত রাখা হয়েছে। বিসর্জনে অংশ নেওয়া পূণ্যার্থী ও সাধারণ মানুষকে সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তার জন্য কোস্ট গার্ডের ২৪ ঘণ্টার জরুরি সেবা নম্বর ১৬৭১১-এ যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোনের প্রত্যাশা, নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি ও সবার সহযোগিতায় এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে শেষ হবে।

এসি/আপ্র/২১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার
২১ অক্টোবর ২০২৬

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহ...

সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর
২১ অক্টোবর ২০২৬

সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর

দেশে ২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ...

বিসর্জনের সুরে বিদায়বেলা, বিষাদে ভারী পূজামণ্ডপ
২১ অক্টোবর ২০২৬

বিসর্জনের সুরে বিদায়বেলা, বিষাদে ভারী পূজামণ্ডপ

দেবী দুর্গাকে বিদায় জানাতে প্রস্তুত ভক্তরা, বিকেল ৩টার পর শোভাযাত্রা

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী
২১ অক্টোবর ২০২৬

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে অর্থ আসছে, দেশে অস্থিরতা তৈরির চেষ্টা

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই