গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অবশেষে সরিয়ে দেওয়া হলো ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজকে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৮ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:২৩ এএম ২০২৬
অবশেষে সরিয়ে দেওয়া হলো ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজকে
ছবি

মোহাম্মদ এজাজ

 দুর্নীতির অভিযোগে দুদকের তৎপরতার মধ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে সরিয়ে দিয়েছে সরকার। তার বদলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে এই সিটির নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সোমবার (৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে আদেশ জারি করেছে। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, এজাজের মেয়াদ এক দিন পর এমনিতেই শেষ হয়ে যেত। সেটা আর না বাড়িয়ে তার জায়গায় একজন অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হল।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

 তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘মেয়রের ক্ষমতা’ প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। নিজের বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই নতুন দায়িত্ব পালন করবেন। সেজন্য বিধি অনুযায়ী ‘দায়িত্ব ভাতা’ পাবেন। 

চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছর ১৯ আগস্ট ঢাকা উত্তর সিটিসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। ওই দিনই এসব সিটি করপোরেশনে প্রশাসক বসানো হয়। তাতে ঢাকা উত্তর সিটির দায়িত্ব পান স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসান।

 


এরপর ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে উত্তর সিটির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু অল্প দিনেই তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠতে শুরু করে। 

 

এক পর্যায়ে সেসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এর অংশ হিসেবে এজাজকে দুদকে তলব করা হয়। তিনি হাজির না হওয়ায় গত ১ ফেব্রুয়ারি ঢাকার একটি আদালত তার দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করে।


আদালতে দুদকের আবেদনে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধিনস্ত মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটনের ভাগ, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য নানা বিষয়ে অভিযোগ রয়েছে মোহাম্মদ এজাজের বিরুদ্ধে।

 

ডিসি/আপ্র/০৯/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঢাকার মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
১৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

কূটনীতিকদের ভুয়া পরিচয় ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্...

৮ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ আহরণ নিষিদ্ধ
১৫ সেপ্টেম্বর ২০২৬

৮ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ আহরণ নিষিদ্ধ

প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদ...

একদিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
১৫ সেপ্টেম্বর ২০২৬

একদিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে দুই দিনের সরকারি ছুটি। এর মধ্যে আ...

ড. ইউনূসের প্রতি সরকারের অনুরাগ-বিরাগ নেই: জাহেদ
১৫ সেপ্টেম্বর ২০২৬

ড. ইউনূসের প্রতি সরকারের অনুরাগ-বিরাগ নেই: জাহেদ

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলায় সরকারের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই