গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

৫ আগস্ট ঘিরে তৎপরতার সক্ষমতা নেই আওয়ামী লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০০ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:৫৪ এএম ২০২৬
৫ আগস্ট ঘিরে তৎপরতার সক্ষমতা নেই আওয়ামী লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ -ছবি সংগৃহীত

৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের তৎপরতা বা নাশকতা চালানোর সক্ষমতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটি একদিকে নিষিদ্ধঘোষিত, অন্যদিকে একটি মাফিয়া শক্তি হিসেবে কাজ করছে। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে তৎপরতার চেষ্টা করতে পারে, তবে এর বেশি কিছু করার অবস্থানে নেই।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ৫ আগস্টের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগকে কোনো ধরনের নাশকতা করার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের জামিন প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানকে দ্রুত ওই জামিন বাতিলের উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তিনি জানান, বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। তবে কী কারণে তাকে জামিন দেওয়া হয়েছে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তার কাছে অন্য দেশের পাসপোর্ট রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি একটি মেট্রোস্টেশনে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোনো গোষ্ঠী বা সম্প্রদায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

দেশে উগ্রবাদী তৎপরতা আগের তুলনায় অনেক কমেছে দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনোভাবেই যেন উগ্রবাদী ও মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। তিনি নিজেই জানিয়েছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবে।
সানা/আপ্র/৩/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন রিমন
০৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন রিমন

সচিব পদমর্যাদায় গিয়াস উদ্দিন রিমনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সর...

রূপপুরের প্রথম ইউনিটপারমাণবিক বিক্রিয়ার অনুমোদন, ডিসেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশা
০৯ অক্টোবর ২০২৬

রূপপুরের প্রথম ইউনিটপারমাণবিক বিক্রিয়ার অনুমোদন, ডিসেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...

দীর্ঘ প্রতীক্ষার পর পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্র...

প্রধানমন্ত্রী সারা দেশে দুই মাসে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন
০৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী সারা দেশে দুই মাসে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ
০৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই