গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৬ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:১৭ এএম ২০২৬
জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুর
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। হামলাকারীরা বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করেন। তবে বাসার ফটকে তালা থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেননি।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য জানান, একদল লোক জি এম কাদেরের বাসভবনে হামলা চালায়। এ সময় বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় এবং জানালার কাচ ভাঙচুর করা হয়।

ঘটনার বর্ণনায় তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ব্যানার নিয়ে একদল নারী-পুরুষ বাসার সামনে অবস্থান নেন। এর প্রায় ১০ মিনিট পর তারা বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। একপর্যায়ে বাসভবনে ভাঙচুর চালানো হয়।

হামলার সময় বাসায় ছিলেন জি এম কাদের

হামলার সময় বাসায় ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি জানান, সকালে নাশতা করার সময় হঠাৎ চারদিক থেকে বাসা লক্ষ্য করে ঢিল ছোড়া শুরু হয়। সকাল হওয়ায় তখন বাসায় তেমন কেউ ছিলেন না। ইটপাটকেলের আঘাতে জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে ছড়িয়ে পড়ে। তবে বাসার ফটকে তালা লাগানো থাকায় হামলাকারীরা ভেতরে প্রবেশ করতে পারেননি।

হামলাকারীদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে জি এম কাদের বলেন, তিনি বাসার ভেতরে থাকায় হামলাকারীদের শনাক্ত করতে পারেননি।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর জানান, বেলা ১১টার দিকে একটি অচেনা নম্বর থেকে ফোন করে জি এম কাদেরের বাসায় হামলার খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে ততক্ষণে হামলাকারীরা চলে গিয়েছিল।

ওসি জানান, সাধারণ জনতার ব্যানারে ৩০ থেকে ৪০ জন ওই বাসায় হামলা চালান। তারা বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন। তবে কেউ বাসার ভেতরে প্রবেশ করতে পারেননি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

হামলার অভিযোগ জাতীয় পার্টির

এদিকে, জি এম কাদেরের বাসভবনে হামলার অভিযোগ করেছে জাতীয় পার্টি। সোমবার দুপুরে দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সকাল ১০টা ৪০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়। এ ঘটনায় পরবর্তী করণীয় পরে জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানান, সকালে একদল মানুষ মিছিল নিয়ে দলের চেয়ারম্যানের বাসভবনের সামনে আসেন। তারা বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে জানালার কাচ ভেঙে যায়। পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

তিনি আরো জানান, এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এসি/আপ্র/১২/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আধুনিক প্রযুক্তিতে শিল্পকে এগিয়ে নিতে হবে: রুহুল কবির রিজভী
১১ অক্টোবর ২০২৬

আধুনিক প্রযুক্তিতে শিল্পকে এগিয়ে নিতে হবে: রুহুল কবির রিজভী

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: শিল্পের সঙ্গে কর্মসংস্থান জড়িত। তাই আধুনিক প্রযুক্তির মাধ্...

ভারতের আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা নাহিদ ইসলামের
১১ অক্টোবর ২০২৬

ভারতের আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা নাহিদ ইসলামের

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচনি ব্যবস্থার সংস্কার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাব...

কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু
১১ অক্টোবর ২০২৬

কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ...

সাত শ অটোরিকশার অভিযোগে প্রমাণ চাইলো জামায়াত
০৯ অক্টোবর ২০২৬

সাত শ অটোরিকশার অভিযোগে প্রমাণ চাইলো জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে