গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

জনস্বার্থ রক্ষা না করলে দোয়া-ফুঁকে কাজ হবে না: পরওয়ার

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:১৮ এএম ২০২৬
জনস্বার্থ রক্ষা না করলে দোয়া-ফুঁকে কাজ হবে না: পরওয়ার
ছবি

শুক্রবার চট্টগ্রাম বন্দর শহীদ মুন্সি ফজলুর রহমান অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার -ছবি সংগৃহীত

জনগণের প্রকৃত স্বার্থ রক্ষা করতে না পারলে দোয়া-ফুঁ দিয়ে কোনো কাজ হবে না বলে সরকারকে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি ও শ্রমিক পরিস্থিতি ভালো নেই। ব্যাংক ও বিদেশি দাতা সংস্থাগুলোর কাছ থেকে নেওয়া ঋণের চাপ সামাল দেওয়ার সক্ষমতাও সরকারের নেই।

শুক্রবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম বন্দর শহীদ মুন্সি ফজলুর রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর আয়োজিত থানা ও সেক্টর কার্যনির্বাহী কমিটির সদস্যদের দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন শিবিরে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, “ব্যাংক থেকে যে পরিমাণ ঋণ নিয়েছে। বিদেশি দাতা সংস্থাদের কাছে যে ঋণ; এইগুলোর ধাক্কা সামলাতে এই সরকার পারবে না। উনি (প্রধানমন্ত্রী তারেক রহমান) এখন জামায়তকে সামলাইতে চায়; ১১ দলকে সামলাইতে চায়। সামলাইতে না পেরে এখন পীর ফকির নানান দরবারে ধর্না দিতেছে।”

তিনি আরো বলেন, “জনগণের আসল স্বার্থ রক্ষা করতে না পারলে কোন দোয়া ফুতে কাজ হবে না। এরকম বহু ফু আগের সরকাররাও নিয়েছে। মুসাফা করেছে, দোয়া করেছে, কত জননী টননী টাইটেল নিয়েছে। কোন টাইটেলে কাম হয় নাই।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ার প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, “র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী- কত ক্ষমতা আপনার ছিল। দুপুরে খাবারের টাইমও তিনি পাননি। বিদায় নিয়েছেন। এটা তো স্মরণ রাখতে হবে।”

উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বরে ঢাকায় এক শোকরানা মাহফিলে শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া হয়েছিল। কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে ইসলামিক স্টাডিজ ও আরবি বিষয়ে স্নাতকোত্তর সমমানের স্বীকৃতি দিয়ে আইন পাসের জন্য ওই মাহফিলের আয়োজন করেছিল কওমি মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রক সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিক কওমিয়া বাংলাদেশ।

জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সমালোচনা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর কারণে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার। জ্বালানি ও বিদ্যুতের দাম বারবার বাড়ানোর সমালোচনা করে তিনি বলেন, “একবার ক্ষমতায় এসে ছয় মাসের মধ্যে তিনবার পেট্রোল, কেরোসিন, অকটেন, ডিজেল, গ্যাস-বিদ্যুৎ; মানে ছয় মাসের মধ্যে যদি এইসব তিনবার চারবার করে বাড়ানো লাগে সেই দেশের পরিস্থিতি কী ভালো আছে?

“উনারা তো বলছেন, উনাদের নেতা নাকি স্বপ্ন দেখেছিলেন- আই হ্যাভ আ প্ল্যান। তো সেই প্ল্যান বলতে কি ছয়মাসের মধ্যে তিনবার দাম বাড়াবো সেই প্ল্যান? জনগণের কাছে দেওয়া গণভোটের রায় মানার ওয়াদা করে সেটা ভঙ্গ করবেন সেই প্ল্যান নিয়ে আপনি এসেছিলেন।”

দেশের পরিস্থিতি আন্তর্জাতিক মহলে তুলে ধরছে জামায়াত: কূটনৈতিক ও রাজনৈতিকভাবে দেশের প্রকৃত পরিস্থিতি আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরার চেষ্টা করছে জামায়াতে ইসলামী বলে জানান গোলাম পরওয়ার।

তিনি বলেন, “পার্লামেন্টে আমরা সেই ভূমিকা রাখছি। বিভিন্ন দেশের প্রতিনিধিরা আমাদের বিরোধী দলীয় নেতার সাথে যারা দেখা করছেন, কথা বলছেন, মতবিনিময় করছেন, আমরা কি কারণে আন্দোলন করছি, কী আমাদের দফা।

“দেশের মানুষের মুক্তির জন্য জুলাইয়ে কী কারণে আমরা রক্ত দিয়েছিলাম; এই সরকার তার সাথে দ্বিচারিতা করে, গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে এই দেশটাকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে। সেই জনমত গঠন করে আমরা দেশটাকে কি করতে চাই, আমরা দুনিয়ার কাছে সেই সত্য এখন তুলে ধরছি।”

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন শিবির অনুষ্ঠিত হয়।

এতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান, দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর সেক্রেটারি নুরুল আমিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর সহকারী সেক্রেটারি খায়রুল বাশার, মহানগর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের শ্রম পরিদর্শক শুভংকর দত্ত উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৬/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে, অর্থের সমস্যা হবে না
১৬ অক্টোবর ২০২৬

ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে, অর্থের সমস্যা হবে না

ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে, অর্থের সমস্যা হবে নাডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে এবং এ ক্ষ...

শ্রমিকদের ধর্মঘটে অনির্দিষ্টকাল উত্তরার পাঁচ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
১৫ অক্টোবর ২০২৬

শ্রমিকদের ধর্মঘটে অনির্দিষ্টকাল উত্তরার পাঁচ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখ...

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ
১৪ অক্টোবর ২০২৬

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধ...

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু
১৪ অক্টোবর ২০২৬

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর)...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে