গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মেনু

মহাঅষ্টমীতে পূজামণ্ডপে ভক্তদের ঢল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৫ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:২৯ এএম ২০২৬
মহাঅষ্টমীতে পূজামণ্ডপে ভক্তদের ঢল
ছবি

ছবি সংগৃহীত

ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিনে আজ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘মহাঅষ্টমী’ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে সকাল থেকেই রাজধানীর পূজামণ্ডপগুলোতে ভক্তদের ঢল নেমেছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারাদেশের বিভিন্ন মন্দিরে মহাঅষ্টমীর কল্পারম্ভ ও বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। এরপর ভক্তরা পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং চরণামৃত গ্রহণ করেন। এ সময় ভক্তদের মাঝে মহাপ্রসাদও বিতরণ করা হয়।

অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় ‘সন্ধিপূজা’। সোমবার সকাল ৭টা ৫৫ মিনিট থেকে ৮টা ৪৩ মিনিট পর্যন্ত এই পূজা অনুষ্ঠিত হয়।

হিন্দু পুরাণ অনুযায়ী, এই বিশেষ আচারটি সেই মুহূর্তটিকে স্মরণ করিয়ে দেয়, যখন দেবী দুর্গা চণ্ড ও মুণ্ড নামক দুই অসুরকে বধ করার জন্য ‘চামুণ্ডা’ রূপ ধারণ করেছিলেন।

সারাদেশের কিছু মন্দিরে অনুষ্ঠিত হয়েছে ‘কুমারী পূজা’ এটি একটি ঐতিহ্যবাহী আচার, যেখানে একজন অল্পবয়সী অবিবাহিত বালিকাকে দেবী দুর্গা ও দিব্য নারীশক্তির প্রতীক হিসেবে পূজা করা হয়।

রাজধানীর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে সকাল সাড়ে ৯টায় কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এই আচারের সময় সাধারণত এক থেকে ১৬ বছর বয়সী, বয়ঃসন্ধি-পূর্ববর্তী একজন অবিবাহিত বালিকাকে দেবী দুর্গা ও দিব্য নারীশক্তির জীবন্ত প্রতীক হিসেবে পূজা করা হয়।

এই বিশেষ আচারের অংশ হিসেবে ভক্তরা কুমারীর পায়ে জল, বস্ত্র, ফুল এবং স্বর্ণ ও রৌপ্য অলঙ্কার নিবেদন করেন।

গত শুক্রবার ‘মহাসপ্তমী’ বা মহাষষ্ঠীতে দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে ছয় দিনব্যাপী এই উৎসব শুরু হওয়ার পর থেকেই সারা দেশের পূজামণ্ডপগুলো ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

নানা রঙের সাজসজ্জা, ঢাকের আওয়াজ, কাঁসর-ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে চারপাশ উৎসবমুখর হয়ে উঠেছে। ভক্তরা সারাদেশের বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে প্রার্থনা ও উৎসব উপভোগ করছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারাদেশে মোট ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে ২৫৮টি মণ্ডপ রয়েছে রাজধানীতে। গত বছরের তুলনায় এই সংখ্যাটি প্রায় ১ হাজার ৫০০টি বেড়েছে।

গুলশান-বনানী পূজা ফাউন্ডেশন বনানীর কামাল আতাতুর্ক পার্কে অন্যতম জমকালো পূজার আয়োজন করেছে। এ ছাড়া রাজধানীর কলাবাগান মাঠ ও খামারবাড়িতে নির্মিত অস্থায়ী মণ্ডপগুলোও দর্শনার্থীদের জন্য প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সেখানে বিশাল কাঠামো আর চোখ ধাঁধানো আলোকসজ্জা মানুষের ভিড় টানছে।

আগামীকাল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে মহানবমী। এদিন ভক্তরা মন্দির ও মণ্ডপগুলোতে সমবেত হয়ে অঞ্জলি দেবেন। পাশাপাশি পূজার শেষ পর্যায়ের আচার-অনুষ্ঠান ও ভোগ নিবেদনের মধ্য দিয়ে দিনটি পালিত হবে।

বুধবার উদযাপিত হবে বিজয়া দশমী, যা দেবী দুর্গাকে বিদায় জানানোর দিন। এদিন ভক্তরা শোভাযাত্রা সহকারে প্রতিমা নিয়ে নদী, পুকুর বা অন্যান্য জলাশয়ে গিয়ে প্রতিমা বিসর্জন দেবেন।

রাজধানীর পুরনো ঢাকার তাঁতিবাজার ও শাখারিবাজারসহ বিভিন্ন এলাকায় এবার বড় পরিসরে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এ ছাড়া রমনা কালী মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও উত্তরা সর্বজনীন মন্দিরেও উৎসব চলাকালীন প্রতিদিন প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটছে।

এসি/আপ্র/১৯/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা
১৮ অক্টোবর ২০২৬

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিয...

ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে আজ মহাসপ্তমীর পূজা
১৭ অক্টোবর ২০২৬

ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে আজ মহাসপ্তমীর পূজা

মণ্ডপে মণ্ডপে বাজছে ঢাক-কাঁসরের বাদ্য। চারদিকে ছড়িয়ে পড়েছে ফুল, ধূপ ও আগরবাতির সুবাস। শঙ্খধ্বনি আর উ...

মেসেজে সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?
১৬ অক্টোবর ২০২৬

মেসেজে সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?

মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমোর মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া কি ওয়াজিব?...

রিয়াজুল জান্নাত সম্পর্কে ৫ তথ্য
১৩ অক্টোবর ২০২৬

রিয়াজুল জান্নাত সম্পর্কে ৫ তথ্য

মদিনার মসজিদে নববীতে অবস্থিত অত্যন্ত পবিত্র স্থানের নাম রিয়াজুল জান্নাত। বিশ্বের কোটি কোটি মুসলিমের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে