গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৯ এএম ২০২৬
টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন এশিয়ান গেমস শেষে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিসিবিকে নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। তবে ওয়ানডের অধিনায়কত্ব চালিয়ে যাবেন জ্যোতি। 

 

আইসিসির সবশেষ কয়েকটি টুর্নামেন্টে প্রত্যাশামতো পারফর্ম করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

 

তার দায় পড়েছে অধিনায়কের ওপর। এমনকি ব্যক্তিগত পারফরম্যান্সেও ভাটা পড়েছে অধিনায়ক জ্যোতির। আর এ কারণেই মূলত নেতৃত্ব ছেড়ে কিছুটা ভারমুক্ত হতে চান তিনি।

 


টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে জ্যোতি উল্লেখ করেছেন, ব্যাটিংয়ে আরো মনোযোগী হতে চান তিনি। বিসিবিকে ইমেইলের মাধ্যমে নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্যোতি।

 তবে এখনো বিসিবি তার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। 

 

নারী দল দেশে আসার পর জ্যোতির সঙ্গে আলোচনা করবে বোর্ড। বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু ঢাকা পোস্টকে জানালেন, ‘আমরা আজ (একটু আগে) তার মেইল পেয়েছি। 

কিছুটা হতাশ, কারণ টুর্নামেন্ট সামনে এরমধ্যে এমন সিদ্ধান্ত। 

দেশে ফিরলে আবার কথা বলব।’ জ্যোতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লে নতুন করে দায়িত্ব পেতে পারেন নাহিদা আক্তার। সহ-অধিনায়ক হতে পারেন সোবহানা মোস্তারি।

ডিসি/আপ্র/১৫/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান
১৫ সেপ্টেম্বর ২০২৬

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডার...

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন
১৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অস...

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড
১৫ সেপ্টেম্বর ২০২৬

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড

২২ বছর ৪ মাস। ওয়ানডে ক্রিকেটে এত দীর্ঘ সময় আর কেউ খেলেননি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে সি...

স্মিথের অবসরের ইঙ্গিত
১৫ সেপ্টেম্বর ২০২৬

স্মিথের অবসরের ইঙ্গিত

অস্ট্রেলিয়ার ক্রিকেটে স্টিভেন স্মিথের ভবিষ্যৎ নিয়ে নতুন করে তৈরি হয়েছে কৌতূহল। ৩৭ বছর বয়সী এই তারকা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই