গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জাপানে জিমিদের প্রথম জয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:১৭ এএম ২০২৬
জাপানে জিমিদের প্রথম জয়
ছবি

ছবি সংগৃহীত

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতাশার বৃত্ত ভেঙে আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ছেলেদের হকি ইভেন্টে প্রথম জয় পেল দল। জাপানের গিফুতে বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে ৫-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। 

 

জোড়া গোল করেছেন আমিরুল ও আশরাফুল ইসলাম। এক গোল মাহবুব হোসেনের। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হেরে পুল পর্ব শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের কাছে হেরেছিল ৬-১ ব্যবধানে। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ শুরু পায় বাংলাদেশ। অষ্টম মিনিটে আমিরুল পেনাল্টি কর্নার (পিসি) থেকে নিখুঁত হিটে এগিয়ে নেন দলকে। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পিসি থেকেই ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল। 

 

একটু পর এক গোল ফিরিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় শ্রীলঙ্কা। তবে এই কোয়ার্টারের শেষ দিকে আমিরুল ফের ব্যবধান বাড়ান। তৃতীয় কোয়ার্টারে আধিপত্য করলেও বাংলাদেশের চতুর্থ গোলটি পেতে অপেক্ষা করতে হয় ৪৩তম মিনিট পর্যন্ত। পিসি থেকে লক্ষ্যভেদ করেন মাহবুব। শেষ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান আরও বাড়ান আশরাফুল। পুল-এ’র চতুর্থ ম্যাচে শনিবার ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

 


এদিনই বাংলাদেশ পুরুষ কাবাডি দলের পদক জয়ের স্বপ্ন গুঁড়িয়ে গেছে। চাইনিজ তাইপে ও জাপানের সমান ৪ পয়েন্ট নিয়েও, হিসাবের মারপ্যাঁচে সেমি-ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের। গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে হারে খাদের কিনারে চলে গিয়েছিল বাংলাদেশ। এরপর শক্তিশালী ভারতের বিপক্ষে হারে সমীকরণ হয়ে উঠেছিল আরও কঠিন। 

কাগজে-কলমে টিকে থাকা আশাও শেষ হয়ে গেল এবার। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কোনো দল যদি গ্রুপের সম্ভাব্য সর্বোচ্চ ৮ পয়েন্টের ২৫ শতাংশ অর্জন করতে না পারে, তাহলে সেই দলের বিপক্ষে অন্যদের পয়েন্ট হিসেবে ধরা হবে না। দক্ষিণ কোরিয়া কোনো পয়েন্টই পায়নি, ফলে তাদের বিপক্ষে ম্যাচের ফল হিসাবে আসেনি। 

এ হিসাবে চাইনিজ তাইপে মাইনাস ৩, বাংলাদেশ মাইনাস ২৫ এবং স্বাগতিক জাপানের স্কোর দাঁড়ায় মাইনাস ২৬। ফলে ‘এ’ গ্রুপ থেকে সেমি-ফাইনালে উঠেছে চাইনিজ তাইপে। চার ম্যাচের সবগুলো জিতে এই গ্রুপে সেরা হয়ে পদকের লড়াইয়ে উঠেছে ভারত। 

 

এশিয়ান গেমসে বাংলাদেশের এ পর্যন্ত জেতা ১৫টি পদকের সাতটিই এসেছে কাবাডি থেকে। ২০০৬ সালে দোহার আসর থেকে সবশেষ পুরুষ কাবাডি থেকে এসেছিল ব্রোঞ্জ। এত দিনের খরা কাটানোর লক্ষ্য নিয়ে জাপানে এলেও অপেক্ষা বাড়ল আরও।

 

ডিসি | আপ্র | ২৪-০৯-২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

এখনই অবসর নয়, জাতীয় দলে থাকছেন রোনালদো
২৪ সেপ্টেম্বর ২০২৬

এখনই অবসর নয়, জাতীয় দলে থাকছেন রোনালদো

বিশ্বকাপের পর পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দেশটির ফুটবল ফেড...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে