গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আমিরাত সফরে বাংলাদেশের ম্যাচের ভেন্যু চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০০ এএম ২০২৬
আমিরাত সফরে বাংলাদেশের ম্যাচের ভেন্যু চূড়ান্ত
ছবি

ছবি সংগৃহীত

অক্টোবরজুড়ে ব্যস্ত সময় কাটাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাত সফরে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং এরপর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সফরের সূচি আগেই চূড়ান্ত হলেও এত দিন ম্যাচগুলোর ভেন্যু নিয়ে অপেক্ষা ছিল। 

এবার সেটিও জানা গেছে। আগামী ১ অক্টোবর বাংলাদেশের ক্রিকেটারদের একটি অংশ আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে। দুবাইয়ে পৌঁছে ৪ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এশিয়ান গেমসে থাকা ক্রিকেটাররা ৬ অক্টোবর জাপান থেকে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন। এরপর পুরো দল যাবে আবুধাবিতে।


সেখানে ৯ অক্টোবর শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। টেস্ট শেষ হওয়ার পর খুব বেশি বিরতি পাচ্ছে না বাংলাদেশ। ১৭ অক্টোবর থেকে শুরু হবে তিন দলের ওয়ানডে সিরিজ। 

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। ১৭ অক্টোবর আবুধাবিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে ১৯ অক্টোবর মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এরপর সিরিজের তৃতীয় ম্যাচে ভেন্যু বদলাবে। ২১ অক্টোবর শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। লিগ পর্বের পর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। ২৩ অক্টোবর শারজাহতেই হবে সেই ম্যাচ। 

 

ফাইনাল শেষ করে ২৪ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের। আমিরাত সফর শেষ হওয়ার পরও অবশ্য বিশ্রামের সুযোগ কম বাংলাদেশের। দেশে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামতে হবে টাইগারদের। ফলে অক্টোবর মাসজুড়ে টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই ব্যস্ত থাকতে হবে বাংলাদেশকে।

ডিসি/আপ্র/৩০/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মেসির ১০ নম্বর জার্সি আপাতত কারও নয়, বললেন স্কালোনি
৩০ সেপ্টেম্বর ২০২৬

মেসির ১০ নম্বর জার্সি আপাতত কারও নয়, বললেন স্কালোনি

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কে পরবেন, সেই প্রশ্নের উত্তর এখনই দিতে চান না ক...

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে স্পেনের জয়
৩০ সেপ্টেম্বর ২০২৬

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে স্পেনের জয়

ঠিক যেন আগের ম্যাচের পুনরাবৃত্তি। আবারও দ্বিতীয় মিনিটে গোল করলেন লামিন ইয়ামাল। পরে জালের দেখা পেলেন...

১০ জনের চেকিয়াকে অনায়াসে হারাল ইংল্যান্ড
৩০ সেপ্টেম্বর ২০২৬

১০ জনের চেকিয়াকে অনায়াসে হারাল ইংল্যান্ড

আধা ঘণ্টার মধ্যে ১০ জনের দলে পরিণত হওয়ার পরও, প্রথমার্ধে প্রতিপক্ষকে আটকে রাখতে পারল চেকিয়া। কিন্তু...

ভিনিসিয়ুস সেরা ছন্দে নেই, তবুও পার্থক্য গড়ে দিতে পারে: আনচেলত্তি
৩০ সেপ্টেম্বর ২০২৬

ভিনিসিয়ুস সেরা ছন্দে নেই, তবুও পার্থক্য গড়ে দিতে পারে: আনচেলত্তি

মৌসুমের শুরুটা ভালো না গেলেও ভিনিসিয়ুস জুনিয়র নিজের সেরা ছন্দে ফিরবেন বলে বিশ্বাস করেন ব্রাজিল কোচ ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 মিনিট আগে