গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

গোলবন্যায় ভেসে গেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪১ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৩৯ এএম ২০২৬
গোলবন্যায় ভেসে গেল বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

ফিফা আসিয়ান কাপটা যেন দুঃস্বপ্নের মতোই কাটলো। প্রথম দুই ম্যাচে ৪ গোল হজম করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচের ব্যবধানটা আগের দুই ম্যাচের চেয়ে বড়।

এবার স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হারল থমাস ডুলির শিষ্যরা। আর টানা তৃতীয় ম্যাচে হারের মাধ্যমে আসিয়ান কাপের মিশন শেষ হলো জামাল-হামজাদের।

 

টুর্নামেন্টের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ফুটবল দল। সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছে তারা।

দ্বিতীয় ম্যাচে তুলনামূলক ভালো খেলেছেন জামাল ভূঁইয়ারা। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ব্যবধানটা কম হলেও হেরেছে সে ম্যাচেও। সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

শেষ ম্যাচের জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামে বাংলাদেশ। বরাবরেই মতোই শুরুটা ছিল গোছানো। কিন্তু কয়েক মিনিট পরেই যেন ছন্দ হারিয়ে ফেলেন হামজারা। 
ম্যাচের ১১তম মিনিটেই বাংলাদেশের জালে প্রথমবার বল পাঠিয়ে দেয় স্বাগতিকরা। ওলে রোমেনির দেওয়া পাসে প্রথম গোলটি করেন লে বেকার। আর ম্যাচের ২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি ব্যবধান দ্বিগুণ তিনি।

১২ মিনিট পর রিজকি রিদোর দেওয়া পাসে ব্যবধানে তিনগুণ হয় ইন্দোনেশিয়ার। অবশ্য ম্যাচের ৩৬তম মিনিটে এক গোল করতে পেরেছে বাংলাদেশও। সুকির ক্রস থেকে আসা বল হেড করে গোল করেন শাহরিয়ার ইমন।

পরের মিনিটে বাংলাদেশের জালে নিজের তৃতীয় গোলটি করেন হ্যাটট্রিক পূর্ণ করেন লে বেকার। ফলে ব্যবধান দাঁড়ায় ৪-১ তে।

 


এরপর আরও দুটি গোল হজম করে থমাস ডুলির শিষ্যরা। ৪২তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন লি বেকার। আর যোগ করা সময়ে দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন হাবনার। প্রথমার্ধ শেষ হয় ৬-১ গোল ব্যবধানে।

ডিসি/আপ্র/০১/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

মাসসেরা হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাভিন সলিভানের রেকর্ড
০১ অক্টোবর ২০২৬

মাসসেরা হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাভিন সলিভানের রেকর্ড

যুক্তরাষ্ট্রের ফুটবলে বয়সের বেশ কিছু রেকর্ডেই জ্বলজ্বল করছে ক্যাভিন সলিভানের নাম। কিশোর এই প্রতিভা এ...

মার্তিনেস-রোমেরোদের গোলে আর্জেন্টিনার সহজ জয়
০১ অক্টোবর ২০২৬

মার্তিনেস-রোমেরোদের গোলে আর্জেন্টিনার সহজ জয়

বলিভিয়াকে অনায়াসে হারিয়ে ফুটবলের মহানায়ক লিওনেল মেসিকে ছাড়া পথ চলা শুরু হলো আর্জেন্টিনার। আক্রমণাত্ম...

বিশাল জয়ে সোনার পদকের লড়াইয়ে ভারত
০১ অক্টোবর ২০২৬

বিশাল জয়ে সোনার পদকের লড়াইয়ে ভারত

‘১৬৯ রান করেই যখন ১২৪ রানের জয় ধরা দেয়, বোঝাই যাচ্ছে কতটা পাগলাটে ম্যাচ’, ম্যাচ শেষে ধারাভাষ্যকার সা...

রিয়ালে ফিরলেও দুই দিন ধরে অনুশীলনে নেই এমবাপে
০১ অক্টোবর ২০২৬

রিয়ালে ফিরলেও দুই দিন ধরে অনুশীলনে নেই এমবাপে

কিলিয়ান এমবাপেকে নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফ্রান্সের হয়ে খেলার সময় বাঁ হাঁটুতে চোট পাওয়ার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে