গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৭ এএম ২০২৬
ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা
ছবি

ছবি সংগৃহীত

ম্যাচ রেফারির হিসেবে ক্যারিয়ার শুরুর লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের পেসার কাইনাত ইমতিয়াজ। তিনি অবশ্য সম্প্রতি পিসিবির জাতীয় নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করেছেন। 

এর আগে ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৯টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি খেলেছেন ডানহাতি এই পেসার। এর আগে ২০১০ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল কাইনাতের। 

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে টি-টোয়েন্টি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি ফতুল্লায় প্রথম ওয়ানডে ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে ১০ এবং টি-টোয়েন্টিতে ৮টি উইকেট নিয়েছেন কাইনাত ইমতিয়াজ।

 


এর আগে কাইনাত পাকিস্তানের চীন ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসে স্বর্ণপদকজয়ী দলের সদস্য ছিলেন। এ ছাড়া ২০২২ সালের কমনওয়েলথ গেমস এবং ২০১৭ সালের বিশ্বকাপেও খেলেছিলেন তিনি। 

২০২৩ সালের জানুয়ারিতে গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে তিনি সর্বশেষ পাকিস্তানের হয়ে মাঠে নেমেছিলেন এবং সংক্ষিপ্ত ফরম্যাটে তার শেষ ম্যাচটি ছিল ২০২২ সালের এশিয়া কাপে। 

খেলার বাইরে থাকার সময়ে এই ক্রিকেটার স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ম্যাচ-কেন্দ্রিক অনুষ্ঠানের সঞ্চালক ও ধারাভাষ্যকারের কাজ করেছেন। তবে সম্প্রতি তিনি তার মায়ের পথ ধরে নিজেও ম্যাচ অফিসিয়াল হিসেবে যাত্রা শুরুর সিদ্ধান্ত নেন। 

 

তার মা সালিমা ইমতিয়াজ আইসিসি আন্তর্জাতিক ডেভলপমেন্ট প্যানেলের প্রথম পাকিস্তানি নারী আম্পায়ার এবং ইতোমধ্যে নারী আন্তর্জাতিক ক্রিকেটের ৯ ওয়ানডে ও ৬৯ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন।

ডিসি/আপ্র/৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ
০৪ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ

এশিয়ান শ্রেষ্ঠত্বের ১৬ দিনের লড়াই শেষ হলো। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল আইচি-নাগোয়া এশিয়ান...

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি
০৪ অক্টোবর ২০২৬

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি

আর স্রেফ একটা ম্যাচ। এরপরেই জাতীয় দলে শেষ হয়ে যাবে লিওনেল মেসির উত্থান-পতনে ভরা নাটকীয় অধ্যায়। সেই ম...

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

মাত্র কয়েকদিন আগে ১৭ বছর পূর্ণ হয়েছে কাভান সুলিভানের। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার বেশকিছ...

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া কার্ডপ্রাপ্ত খেলোয়াড়দের ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে