গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

প্রতিপক্ষের চুল টেনে শাস্তির মুখে ভিনিসিউস, চাইলেন ক্ষমা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:১৪ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০১ এএম ২০২৬
প্রতিপক্ষের চুল টেনে শাস্তির মুখে ভিনিসিউস, চাইলেন ক্ষমা
ছবি

ছবি সংগৃহীত

ভিয়ারেয়াল মিডফিল্ডারের চুল টেনে লাল কার্ড দেখা ভিনিসিউস জুনিয়রের সামনে অপেক্ষা করছে আরও বড় শাস্তি। বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে পারেন তিনি। অপ্রীতিকর ওই কাজের জন্য সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন রেয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার। 

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার দ্বিতীয়ার্ধে ভিনিসিউসকে বদলি হিসেবে নামান কোচ জুজে মরিনিয়ো। ২০ মিনিট খেলতেই বহিষ্কার হন ভিনিসিউস। ম্যাচটি ইয়ান ডিওমান্ডের একমাত্র গোলে জেতে রেয়াল।


ম্যাচের ৭২তম মিনিটে জুড বেলিংহ্যামের পাস পেয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে শটে জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন ভিনিসিউস। কিন্তু ভিএআরে মনিটরে রিপ্লে দেখে তাকেকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। 

কারণ, ওই আক্রমণের শুরুতে মাঝমাঠে পেছন থেকে প্রতিপক্ষের ন্যাথান সালিবার চুল টেনে ধরেছিলেন ভিনিসিউস। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিউস লেখেন, “দল ও ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করছি।” 

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিধিমালা অনুযায়ী, প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টেনে ধরাকে ‘সহিংস আচরণ’ হিসেবে বিবেচনা করা হয়। ফেডারেশনের ১৩০ নম্বর ধারায় বলা হয়েছে, প্রতিপক্ষকে আঘাত না করে ‘সহিংস আচরণের’ জন্য এক থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন কোনো খেলোয়াড়। 

ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন ভিনিসিউস। আগামী ২৫ অক্টোবর কাম্প নউয়ে মৌসুমের প্রথম ক্লাসিকোয় বার্সেলোনার মুখোমুখি হবে রেয়াল। 

ম্যাচটিতে ভিনিসিউসকে না পেলে, সেটি হবে দলটির জন্য অনেক বড় এক ধাক্কা। বার্সেলোনা ম্যাচের আগে আগামী ১৮ অক্টোবর সেভিয়ার মুখোমুখি হবে রেয়াল। পরে ১ নভেম্বর তাদের লড়াই রেসিং সান্তান্দারের বিপক্ষে।

ডিসি/আপ্র/১১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সোবহানার সেঞ্চুরি, রেকর্ড জুটির পরও অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার
১১ অক্টোবর ২০২৬

সোবহানার সেঞ্চুরি, রেকর্ড জুটির পরও অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে চমৎকার সেঞ্চুরি করলেন সোবহানা মোস্তারি। নিগার সুলতানার সঙ্গে গড়লেন জুটির রেকর্ড।...

মুশফিক-শান্তর ব্যাটে স্বস্তিতে বাংলাদেশ
১১ অক্টোবর ২০২৬

মুশফিক-শান্তর ব্যাটে স্বস্তিতে বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে তৃতীয় দিনকে বলা হয় ‘মুভিং ডে।’ এই দিনই মোটামুটি ঠিক হয় ম্যাচের সম্ভাব্য ফল। চলতি আবু...

‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ
১১ অক্টোবর ২০২৬

‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

আফগানিস্তান তীব্র লড়াই গড়ে তুলেছিল। দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের জুট...

মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি
১১ অক্টোবর ২০২৬

মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি

কয়েকদিন আগেই অনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন লিওনেল মেসি। তবে ক্লাবে ফিরেই চমক দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে