গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

৬০ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লিটন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:০১ এএম ২০২৬
৬০ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লিটন
ছবি

ছবি সংগৃহীত

সোমবার ছুঁয়েছিলেন, মঙ্গলবার ছাড়িয়ে গেলেন। আবু ধাবি টেস্টে ৬০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লিটন কুমার দাস। টেস্টের পঞ্চম দিনে প্রথম সেশনের শেষ দিকে ইকরাম আলিখিলের ক্যাচটি নেওয়ার মধ্য দিয়ে ম্যাচে নিজের নবম ডিসমিসাল পূর্ণ করেন বাংলাদেশের এই উইকেটকিপার। 


তাতেই ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের গড়া রেকর্ড। আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টে ব্যাট হাতেও দারুণ সময় কাটিয়েছেন লিটন। প্রথম ইনিংসে ৫৩ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১০২ রানের দুর্দান্ত ইনিংস। 

তাতে টেস্ট ইতিহাসের প্রথম উইকেটকিপার হিসেবে এক ম্যাচে দুই ইনিংসেই ৫০ বা তার বেশি রান এবং অন্তত ৯টি ডিসমিসালের কীর্তি গড়লেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের দখলে। 

 

১৯৬৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে দুই ইনিংসে ৬৯ ও ১৮২ রান করার পাশাপাশি উইকেটের পেছনে আটটি ক্যাচ নিয়েছিলেন তিনি। প্রায় ৬০ বছর পর লিন্ডসের সেই কীর্তি ছাড়িয়ে নতুন ইতিহাস লিখলেন লিটন।

ডিসি/আপ্র/১৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রথম জয়ের দেখা পেল ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি
১৩ অক্টোবর ২০২৬

প্রথম জয়ের দেখা পেল ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি

দুই দলেরই লিগে সময়টা যাচ্ছে যাচ্ছেতাই। সেখানে তারা জয়ের দেখা পায়নি এখনও। ফেডারেশন কাপেও শুরুটা ছিল স...

আর্চারকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড
১৩ অক্টোবর ২০২৬

আর্চারকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন ও জশ টাং। তিন প...

আবার আইসিসির মাসসেরা হয়ে গিলের রেকর্ড
১৩ অক্টোবর ২০২৬

আবার আইসিসির মাসসেরা হয়ে গিলের রেকর্ড

সেপ্টেম্বর মাসে স্রেফ দুটি ম্যাচ খেলেছেন শুবমান গিল। সেই দুটিতে এমন পারফরম্যান্স করেছেন যে, মাসের সে...

দ্রুততম ডাবল সেঞ্চুরিতে পঞ্চমবার আইসিসির মাসসেরা গিল
১৩ অক্টোবর ২০২৬

দ্রুততম ডাবল সেঞ্চুরিতে পঞ্চমবার আইসিসির মাসসেরা গিল

চারদিনের মধ্যে দুইবার ব্যাট হাতে ঝলক দেখান শুবমান গিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডেতে স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই