গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

প্রথম জয়ের দেখা পেল ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৫০ এএম ২০২৬
প্রথম জয়ের দেখা পেল ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি
ছবি

ছবি সংগৃহীত

দুই দলেরই লিগে সময়টা যাচ্ছে যাচ্ছেতাই। সেখানে তারা জয়ের দেখা পায়নি এখনও। ফেডারেশন কাপেও শুরুটা ছিল সাদামাটা। অবশেষে হতাশার বৃত্ত ভাঙল ব্রাদার্স ইউনিয়ন ও চট্টগ্রাম সিটি। দুই দলই পেল মৌসুমে প্রথম জয়ের স্বাদ। 

ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাদার্স। আর রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে পিছিয়ে পড়ার পর, ঘুরে দাঁড়িয়ে ৩-১ ব্যবধানে জিতেছে চট্টগ্রাম সিটি। 

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্সও শুরুতে হজম করে বসে গোল। সুলাইমান সিল্লাহ ষোড়শ মিনিটে এগিয়ে নেন ফকিরেরপুলকে।


ব্রাদার্সের তাঁবুতে সমতার স্বস্তি ফিরে ৫৯তম মিনিটে। বক্সে সৈয়দ আলি রেজাকে গোলকিপার অন্তর আলি ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চিয়াগো লিমা দুনা সফল স্পট কিকে সমতা ফেরান। 

 

৬৩তম মিনিটে অদ্ভূতভাবে দ্বিতীয় গোলটি হজম করে ফকিরেরপুল। দলটির ইয়াসিন মিয়া শট নেন বল মাঝমাঠের দিকে পাঠাতে, কিন্তু তা গিয়ে লাগে সামনে থাকা আলি রেজার গায়ে। দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে জাল খুঁজে নেন তিনি। 

এরপর দুই মিনিটের মধ্যে মোহাম্মদ হালিমের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় নিশ্চিত হয়ে যায় ব্রাদার্সের। 

লিগে এ পর্যন্ত খেলা তিন ম্যাচে গোপীবাগের দলটির প্রাপ্তি কেবল একটি ড্র। ফেডারেশন কাপও তারা শুরু করেছিল রহমতগঞ্জের সাথে ড্র করে। এদিকে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে সাকিব বেপারির গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রহমতগঞ্জ। 

 

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লিগে তিন ম্যাচের সবগুলো হেরে আসা নবাগত চট্টগ্রাম সিটি। ৫৭তম জাফর ইকবাল পেনাল্টি থেকে সমতা ফেরানোর পর, ৭০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। মাঝে জাপানি মিডফিল্ডার কেন্তা হারা পান জালের দেখা।

ডিসি/আপ্র/১৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
১৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের

জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল ৭ উইকেট। আপাতত দৃষ্টিতে জয়ের পাল্লাটা বাংলাদেশেরই ভারী ছিল।...

পিএসজিতে খেলার স্বপ্ন রোনালদোর!
১৩ অক্টোবর ২০২৬

পিএসজিতে খেলার স্বপ্ন রোনালদোর!

 রিয়াল মাদ্রিদে থাকার সময় পিএসজির জার্সিতে খেলার স্বপ্নের কথা বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এম...

৬০ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লিটন
১৩ অক্টোবর ২০২৬

৬০ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লিটন

সোমবার ছুঁয়েছিলেন, মঙ্গলবার ছাড়িয়ে গেলেন। আবু ধাবি টেস্টে ৬০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়...

আর্চারকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড
১৩ অক্টোবর ২০২৬

আর্চারকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন ও জশ টাং। তিন প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই