গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এন্ড্রিকের গোল মিস ও ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ০১:৪৭ এএম ২০২৬
এন্ড্রিকের গোল মিস ও ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি
ছবি

ছবি সংগ্রহীত

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যখন শেষ ষোলোর ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে, তখন নরওয়ের কাছে হেরে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল একই রাউন্ড থেকে বিদায় নিয়েছে।

পুরো ম্যাচটি না দেখলেও, এ নিয়ে কিছু পর্যবেক্ষণ রয়েছে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনির। বিশেষত তিনি ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার এন্ড্রিক ফেলিপের গোল মিস নিয়ে কথা বলেছেন।

সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, ব্রাজিলের ফলাফল নিজের দলের জন্যও একটি সতর্কবার্তা। 
একইসঙ্গে তিনি মনে করেন, এন্ড্রিকের পাওয়া দারুণ সুযোগটি কাজে লাগিয়ে গোল হলে ব্রাজিল-নরওয়ে ম্যাচের চিত্র ভিন্নও হতে পারত। এ ছাড়া আসন্ন ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনা কোন একাদশ খেলাবে, তা প্রকাশ করতে রাজি হননি স্কালোনি।

ব্রাজিল-নরওয়ে ম্যাচ প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমরা তখন অনুশীলনে ছিলাম, আবার ঝড়ও হচ্ছিল। তাই ম্যাচের কিছুটা দেখেছি।

নরওয়ে খুবই ভালো দল। গোলশূন্য অবস্থায় এন্ড্রিক যদি সেই গোলটি করত, তাহলে এখন আমরা হয়তো ভিন্ন কিছু নিয়ে কথা বলতাম। তারা দুর্দান্ত এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল, এটাই বাস্তবতা।

আমরা সতর্ক আছি, কারণ আমরাও একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছি।’

 

নরওয়ের বিপক্ষে বেশ কয়েকটি বড় সুযোগ হাতছাড়া করেছিল ব্রাজিল। তারই মাশুল গুনেছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিশ্চিত করে।

শুরুর দিকে ব্রাজিল পেনাল্টি পাওয়ার পর দুর্বল শটে সেই সুযোগ হাতছাড়া করেছেন মিডফিল্ডার ব্রুনো গুইমারেস। দ্বিতীয়ার্ধে নরওয়ে গোলরক্ষকের সঙ্গে ওয়ান-অন-ওয়ানে গোলের সুযোগ ছিল এন্ড্রিকের সামনে।

কিন্তু কিছুটা বিলম্বে তিনি পায়ে আলতোভাবে বল ছুঁয়ে দেওয়ার পর সেটি গোলবারের বাইরে দিয়ে যায়।

এদিকে, মিসরের বিপক্ষে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার কোচ। স্কালোনি বলেন, ‘যারা খুব বেশি মিনিট খেলেনি, তাদের মাঠে নামানোর সুযোগ আমাদের আছে।

আশা করি তারা খেলতে পারবে। তারা হয়তো আরও সতেজ থাকবে। আমাদের বেঞ্চে এমন অনেক খেলোয়াড় আছে, যারা খুব বেশি ম্যাচ খেলেনি।’

কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে আজ (মঙ্গলবার) রাত ১০টায় আটলান্টায় মোহামেদ সালাহ’র মিসরের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

একাদশে পরিবর্তন আসলেও আর্জেন্টিনার খেলার ধরন বদলাবে না বলে জানিয়েছেন তাদের বিশ্বকাপজয়ী কোচ, ‘কৌশলগত দিক থেকে আমরা একটি ম্যাচে নানা উপায়ে খেলতে পারি।

তবে আগামীকাল (আজ) যে দলটি নামবে, সেটি আমাদের স্বাভাবিক খেলার ধরনই অনুসরণ করবে। আমরা অবশ্যই খেলোয়াড়দের শারীরিক অবস্থার দিকে নজর রাখছি, কিন্তু শুরু থেকেই আমাদের মূল কৌশল পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।’

 

ডিসি/আপ্র/০৭/০৭/২০০২৬

সংশ্লিষ্ট খবর

৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
২২ সেপ্টেম্বর ২০২৬

৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

জাপানকে হারালেই কাবাডিতে পদক নিশ্চিত হতো বাংলাদেশের। তাই বিকেলে নাগোয়ার টোকাই ডরি ইনডোর স্টেডিয়ামে ব...

ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
২২ সেপ্টেম্বর ২০২৬

ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো

ফিফার কার্যক্রম ও পরিচালনব্যবস্থা নিয়ে স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্ন...

চোটের কাছে হার মেনে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মার্ক উড
২২ সেপ্টেম্বর ২০২৬

চোটের কাছে হার মেনে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মার্ক উড

দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াইয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মার্ক উড। গণমাধ্যমে কাজ করার প...

শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের সোনালি হাসি
২২ সেপ্টেম্বর ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের সোনালি হাসি

এশিয়া কাপের ফাইনাল থেকে এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনাল ৯ দিনের ব্যবধানে ভারতীয় দল যেন হয়ে উঠল আরও দা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে