গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

সিঙ্গাপুরে জন্মহার বৃদ্ধিতে সরকারি কর্মীদের ডেটিং অ্যাপ চালু

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:২৫ এএম ২০২৬
সিঙ্গাপুরে জন্মহার বৃদ্ধিতে সরকারি কর্মীদের ডেটিং অ্যাপ চালু
ছবি

ছবি সংগৃহীত

রেকর্ড পরিমাণ কম জন্মহারের কারণে সৃষ্ট জনসংখ্যা সংকটের মধ্যে সিঙ্গাপুর সরকার দেশটির সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন ডেটিং অ্যাপ চালু করেছে। সরকারি কর্মীদের একে অপরের সঙ্গে মিশতে এবং সন্তান জন্মদানে উৎসাহিত করার উদ্যোগ হিসেবে এই অ্যাপটি আনা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ‘ফার্স্ট ডেট’নামের এই অ্যাপটি বর্তমানে কেবল সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তাদের জন্যই উন্মুক্ত। অ্যাপটিতে ব্যবহারকারীদের তাদের পছন্দ ও মূল্যবোধ সম্পর্কিত বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হয়। এরপর একটি নোবেলজয়ী অ্যালগরিদম এই ডেটা ব্যবহার করে একবারে একটি করে উপযুক্ত জুটি বা ম্যাচ তৈরি করে। ২১ থেকে ৩৫ বছর বয়সিদের জন্য সীমিত এই অ্যাপটি সোয়াইপ করার ক্লান্তি বা ‘সোয়াইপ ফ্যাটিগ’ দূর করে ব্যবহারকারীদের মধ্যে একটি অর্থপূর্ণ সংযোগ তৈরি করতে সাহায্য করবে বলে জানানো হয়েছে।

অ্যাপটির ওয়েবসাইটে এর পেছনে কাজ করা গেইল-শ্যাপলে স্টেবল ম্যারিজ অ্যালগরিদমটির কথা তুলে ধরা হয়েছে। কোনও জুটি ম্যাচ হওয়ার পর তাদের ডেট বা সাক্ষাৎ গ্রহণের জন্য তিন দিন সময় দেওয়া হয়। এছাড়া বরফ গলানোর বা ভাব জমানোর উপায় হিসেবে অ্যাপটিতে ‘ডেট কোয়েস্ট’ নামের বিভিন্ন আইডিয়াও দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২৯ বছর বয়সি কর্মী এলিজাবেথ জানান, অন্য অ্যাপগুলোর মতো এখানে মানুষের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা খুব একটা আলাদা নয়। তবে এখানে প্রতারিত হওয়ার ঝুঁকি যে অনেক কম, তা জেনে ভালো লাগছে। সবাই সরকারি চাকরিজীবী এবং একটি জীবনসঙ্গী খুঁজছেন।

সিঙ্গাপুরের ডেমোগ্রাফিক সংকট মোকাবিলায় সরকারের ম্যাচমেকার বা ঘটকালির এটিই প্রথম চেষ্টা নয়। এর আগে ১৯৮৪ সালে বিশ্ববিদ্যালয় স্নাতকদের জুটি বাঁধতে উৎসাহিত করতে ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ইউনিট’ নামে একটি ম্যাচমেকিং এজেন্সি চালু করেছিল সরকার।

বর্তমানে সিঙ্গাপুর তার কমতে থাকা জনসংখ্যা নিয়ে এক চরম অস্তিত্বের সংকটের মুখোমুখি হয়েছে। দেশটিতে জন্মহার কমে যাওয়ায় ২০২৫ সালে ৩০ হাজারের কম শিশু জন্মগ্রহণ করেছে, যা গত ৬০ বছরের মধ্যে সর্বনিম্ন। নারীপ্রতি মোট জন্মহার বা টিএফআর নেমে এসেছে শূন্য দশমিক ৮৭-তে, যা একটি স্থিতিশীল জনসংখ্যা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ২ দশমিক ১ এর চেয়ে অনেক কম। অন্যদিকে দেশটিতে মৃত্যুর হার ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে ২০২৫ সালে প্রায় ২৬ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।

কেএমএএ/আপ্র/০৪.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

এআইয়ের অপব্যবহারে মিথ্যা, প্রতারণা বহুগুণ শক্তিশালী করেছে
০৪ অক্টোবর ২০২৬

এআইয়ের অপব্যবহারে মিথ্যা, প্রতারণা বহুগুণ শক্তিশালী করেছে

এক সময় মানুষ বলত, চোখে দেখা জিনিসই আসল বিশ্বাস। ছবিকে ধরা হতো ঘটনার সাক্ষী হিসেবে, কণ্ঠস্বরকে ব্যক্ত...

মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন বাংলাদেশি রেদোয়ান
০৪ অক্টোবর ২০২৬

মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন বাংলাদেশি রেদোয়ান

পৃথিবী থেকে এক হাজার আলোকবর্ষেরও বেশি দূরে একটি অস্বাভাবিক মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন এক বাংলাদ...

মহাকাশে গুগল প্রথমবার পাঠাল ফ্রিজ আকারে এআই চিপ
০৪ অক্টোবর ২০২৬

মহাকাশে গুগল প্রথমবার পাঠাল ফ্রিজ আকারে এআই চিপ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ এবার প্রথমবারের মতো মহাকাশে পাঠিয়েছে গুগল। যুক্তরাষ্ট্রের ক...

গণতন্ত্রের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ক্ষতিকর
০৪ অক্টোবর ২০২৬

গণতন্ত্রের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ক্ষতিকর

গণতন্ত্রের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম বড় হুমকি হয়ে উঠছে, বিশেষ করে উন্নত দেশগুলোর মানুষের মধ্যে এই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে