গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টাঙ্গাইলে চাকরি মেলা, ৩০ প্রতিষ্ঠানে নিয়োগের সুযোগ

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশিত: ২১:০৯ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৩৩ এএম ২০২৬
টাঙ্গাইলে চাকরি মেলা, ৩০ প্রতিষ্ঠানে নিয়োগের সুযোগ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোঃ আকরাম হোসেন: শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চাকরিদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চাকরিপ্রার্থীদের সরাসরি যোগাযোগ ঘটাতে টাঙ্গাইলে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন জনসেবা চত্বরে এ মেলার আয়োজন করা হয়। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে চাকরিপ্রার্থী তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।

মেলায় দেশের প্রায় ৩০টি শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা, বাণিজ্যিক ও করপোরেট প্রতিষ্ঠান অংশ নেয়। মেলার অন্যতম আকর্ষণ ছিল দীর্ঘসূত্রতাপূর্ণ আবেদন প্রক্রিয়া ছাড়াই সরাসরি সাক্ষাৎকারের সুযোগ। যোগ্য প্রার্থীদের তাৎক্ষণিকভাবে নিয়োগপত্র দেওয়া কিংবা চূড়ান্ত নির্বাচনের সুযোগও রাখা হয়।

এর ফলে বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী সরাসরি পছন্দের প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পাশাপাশি মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।

আয়োজকেরা জানান, মেলায় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও ছিল ব্যাপক সুযোগ। এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীদের জন্য পৃথক পদে আবেদনের ব্যবস্থা রাখা হয়। সাধারণ চাকরির বাজারের তুলনায় ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পেরিয়ে যাওয়া প্রার্থীরাও মেলায় অংশ নেওয়ার সুযোগ পান।

এ ছাড়া সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগের আওতায় আনতে শারীরিক প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা ও অগ্রাধিকার রাখা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগের এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে যোগ্য প্রার্থীদের দ্রুত কর্মসংস্থানের সুযোগ তৈরির ক্ষেত্রেও এ ধরনের চাকরি মেলা কার্যকর ভূমিকা রাখতে পারে।
সানা/আপ্র/১/৯/২০২৬ 
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই