গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মুজিবনগর সীমান্তে সাত জনের পুশইন ব্যর্থ

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ০২:১৮ পিএম, ৩০ জুন ২০২৬ | আপডেট: ০২:২১ এএম ২০২৬
মুজিবনগর সীমান্তে সাত জনের পুশইন ব্যর্থ
ছবি

ছবি প্রতিনিধি

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।

সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় ও সীমান্ত সূত্র।

স্থানীয়রা জানান, ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার পাথরঘাটা গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তের একশ দশ নম্বর প্রধান সীমান্ত পিলার এলাকায় সাতজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ সদস্যরা।

নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হক জানান, বিএসএফ সাতজনকে পুশইনের চেষ্টা করলেও বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে তারা ব্যর্থ হয়। পরে সীমান্তের শূন্যরেখা থেকে তাদের ফেরত নিয়ে যায় বিএসএফ।

উল্লেখ্য, চলতি মাসে মেহেরপুর সীমান্তে একাধিকবার পুশইনের চেষ্টা হয়েছে। এর মধ্যে গত ছয় জুন তেঁতুলবাড়িয়া সীমান্তে ছয়জন, উনিশ জুন বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্তে চারজন, পঁচিশ জুন গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে সাতজন, ধলা সীমান্তে তিনজন এবং কাজীপুর সীমান্তে দুজনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। সীমান্ত এলাকায় বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
সানা/আপ্র/৩০/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই