গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৪ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ০২:৪১ এএম ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে
ছবি

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার গুরুতর অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। শনিবার (৯ মে) আরেক কনটেন্ট ক্রিয়েটর ‘ডানা ভাই জোশ’ (কামরুন নাহার ডানা) তার ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান। 

 

পোস্টে তিনি বলেন, কারিনা গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। কয়েকদিন আগে হঠাৎ তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়েছেন, যার ফলে তার লিভার বিকল হয়ে গেছে।


তিনি আইসিইউতে ছিলেন জানিয়ে পোস্টে ডানা বলেন, গত রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ডানা তার পোস্টে আরও বলেন, তার পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার চেষ্টা করছে, কারণ তার অবস্থা খুবই সংকটাপন্ন। 

 

আমি সবাইকে অনুরোধ করছি, দয়া করে তার জন্য আপনারা দোয়া করবেন। পোস্টে কামরুন নাহার ডানা জানান, কোনো সহায়তার প্রয়োজন হলে তারা অবশ্যই জানাবেন। ততক্ষণ পর্যন্ত দয়া করে তার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন তিনি। 

 

নানা হাস্যরসাত্মক কনটেন্ট নির্মাণের জন্য জনপ্রিয়তা পেলেও কারিনা কায়সার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। কারিনার দাদি রানী হামিদ বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু। বাবা কায়সার হামিদ জাতীয় দলের সাবেক ফুটবলার। 

 

আর মা শাহনাজ সুলতানা কায়সার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

 


ডিসি/আপ্র/০৯/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই