গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শুটিংয়ে নাকফুল গিলে ফেললেন শেহনাজ!

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৪ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:২২ এএম ২০২৬
শুটিংয়ে নাকফুল গিলে ফেললেন শেহনাজ!
ছবি

ছবি সংগৃহীত

শুটিংয়ের দৃশ্য ধারণের সময় অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় পাঞ্জাবি অভিনেত্রী ও মডেল শেহনাজ গিল। দৌড়ানোর একটি দৃশ্যে অভিনয়ের সময় অসাবধানতাবশত নাকের নাকফুল মুখের ভেতর চলে যায়। পরে ঘটনার পেছনের দৃশ্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তিনি।

ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে শেহনাজ জানান, অনেক ভক্ত তাকে নাকফুল খুলে পড়ে যাওয়ার মুহূর্তটি প্রকাশ করতে বলেছিলেন। সেই অনুরোধেই ভিডিওটি শেয়ার করেছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, শুটিং সেটে দৌড়ানোর সময় হঠাৎ শেহনাজের নাকফুল খুলে মুখের ভেতর চলে যায়। সঙ্গে সঙ্গে তিনি কাশতে শুরু করেন। পরিস্থিতি বুঝতে পেরে পাশে থাকা সহশিল্পী সৌরভ সচদেব এগিয়ে এসে তাকে সামলানোর চেষ্টা করেন।

ভিডিওটি প্রকাশের পর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। অনেকে শেহনাজের কাজের প্রতি একাগ্রতার প্রশংসা করলেও একই সঙ্গে তাকে নিজের স্বাস্থ্যের প্রতি আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

এক অনুরাগী মন্তব্য করেন, কাজের প্রতি শেহনাজের ভালোবাসা তারা বুঝতে পারেন, তবে তাকে নিজের যত্ন নেওয়ার পরামর্শ দেন। আরেকজন তার সুস্থতা কামনা করেন।

জানা গেছে, ঘটনাটি শেহনাজের আসন্ন পাঞ্জাবি সিনেমা ‘ইশকনামা’র শুটিং সেটে ঘটে। অরবিন্দর খায়রা পরিচালিত ছবিটি পিরিয়ড রোমান্টিক ড্রামা ঘরানার। এতে ভারতীয় পাঞ্জাবের এক শিখ তরুণ ও পাকিস্তানি পাঞ্জাবের এক মুসলিম তরুণীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে।

তবে ওই ঘটনার পর শেহনাজের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এসি/আপ্র/১০/০৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই