গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এক দাঁতের ব্যথায় ১২ দাঁত হারালেন চীনের বৃদ্ধ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:০১ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:৪২ এএম ২০২৬
এক দাঁতের ব্যথায় ১২ দাঁত হারালেন চীনের বৃদ্ধ
ছবি

প্রতীকী ছবি

এক দাঁতের ব্যথায় ১২ দাঁত হারালেন চীনের বৃদ্ধ চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ভয়াবহ ভোগান্তির শিকার হয়েছেন চীনের ৬৩ বছর বয়সী এক বৃদ্ধ। একটি দাঁতের ব্যথার চিকিৎসা নিতে গিয়ে ভুল বুঝিয়ে তাঁর মুখের অবশিষ্ট ১২টি দাঁত তুলে ফেলা হয়েছে। পরে তাঁকে কৃত্রিম দাঁত বসিয়ে দেওয়া হলেও চিকিৎসার পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে গুরুতর প্রশ্ন।

চীনের শানজি প্রদেশের বাওজি শহরের বাসিন্দা লি কয়েক দিন ধরে দাঁতের ব্যথায় ভুগছিলেন। এ সময় একটি দাঁতের ক্লিনিকের বিজ্ঞাপন তাঁর নজরে পড়ে। বিজ্ঞাপনে লেখা ছিল, ‘সকালে দাঁত লাগান, দুপুরে মাংস খান’ এবং ‘সব দাঁত ঠিক রাখুন, ১০০ বছর বাঁচুন’।

এই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে লি ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করেন। পরে ক্লিনিক কর্তৃপক্ষ বিনা মূল্যে দাঁতের পরীক্ষা করার প্রলোভন দেখিয়ে তাঁকে বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে নিয়ে যায়।

অভিযোগ অনুযায়ী, ক্লিনিকে নেওয়ার পর লিকে ভুল বুঝিয়ে প্রথমে তাঁর মুখে থাকা অবশিষ্ট ১২টি দাঁত একে একে তুলে ফেলা হয়। এরপর তাঁর মুখে ১০টি কৃত্রিম দাঁত বসানো হয়।

তবে লির শারীরিক অবস্থার কারণে এ ধরনের চিকিৎসা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। লি হৃদ্রোগে আক্রান্ত। তাঁর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসও রয়েছে। এমনকি তাঁর হৃদ্যন্ত্রে চারটি স্টেন্ট বসানো আছে। চিকিৎসকদের মতে, এ ধরনের রোগীর ক্ষেত্রে একসঙ্গে এতগুলো দাঁত তুলে ফেলা গুরুতর জটিলতা তৈরি করতে পারে এবং তা প্রাণঘাতীও হতে পারে।

শুধু স্বাস্থ্যঝুঁকিই নয়, আর্থিক ক্ষতিরও শিকার হয়েছেন লি। পরিবারের অভিযোগ, দাঁত তোলা ও কৃত্রিম দাঁত বসানোর খরচের নামে ক্লিনিক কর্তৃপক্ষ তাঁর ব্যাংক হিসাব ও ডিজিটাল ওয়ালেট থেকে কৌশলে ১৮ হাজার ৮০০ ইউয়ান অর্থ নিয়ে নেয়। পাশাপাশি আরো ৬ হাজার ২০০ ইউয়ানের বকেয়া বিল ধরিয়ে দেওয়া হয়।

ঘটনার পর লির পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় স্বাস্থ্য ব্যুরো ক্লিনিকটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। পাশাপাশি নেওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
সানা/আপ্র/১৩/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দেড় হাত চওড়া, তবু তা পূর্ণাঙ্গ একটি বাড়ি
০৮ সেপ্টেম্বর ২০২৬

দেড় হাত চওড়া, তবু তা পূর্ণাঙ্গ একটি বাড়ি

পোল্যান্ডের রাজধানী ওয়ারশে দুটি ভবনের মাঝখানে সরু এক ফালি জমিতে তৈরি হয়েছে ব্যতিক্রমী এক বাড়ি। নাম ‘...

২২৮ বছরের রেস্তোরাঁয় খেয়েছেন ডিকেন্স, ম্যাডোনাও
০৮ সেপ্টেম্বর ২০২৬

২২৮ বছরের রেস্তোরাঁয় খেয়েছেন ডিকেন্স, ম্যাডোনাও

প্রখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্স থেকে ‘পপ কুইন’ ম্যাডোনা—অতিথি তালিকায় এমন সব বিখ্যাত নাম থাকলে যে...

শিশুর চেয়ে প্রবীণ বেশি, বদলে যাচ্ছে বিশ্বজনসংখ্যা
০৬ সেপ্টেম্বর ২০২৬

শিশুর চেয়ে প্রবীণ বেশি, বদলে যাচ্ছে বিশ্বজনসংখ্যা

বিশ্ব জনসংখ্যার চিত্রে ঘটেছে এক ঐতিহাসিক পরিবর্তন। নথিভুক্ত ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বজুড়ে পাঁচ বছ...

মাত্র এক বাসিন্দার দেশ, আছে রাজা-মুদ্রা-পাসপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৬

মাত্র এক বাসিন্দার দেশ, আছে রাজা-মুদ্রা-পাসপোর্ট

সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি দুর্গ। আয়তন এতটাই কম যে প্রায় দুই টেনিস কোর্টের সঙ্গে তুলনা কর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই