গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭ পিএম, ১৯ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৫০ এএম ২০২৬
আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা
ছবি

ছবি সংগৃহীত

খুলনা কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বাপ্পি। অভিযোগে বলা হয়েছে, আমির হামজা একটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো ভিডিওতে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। যা জনসম্মুখে অবমাননাকর এবং সামাজিকভাবে ব্যাপক ক্ষতি সাধন করেছে।

মামলাটি সোমবার (১৯ জানুয়ারি) সকালে খুলনার সোনাডাঙ্গা আমলী আদালতে দায়ের করা হয়েছে। মামলায় আমির হামজাকে একমাত্র আসামি করা হয়েছে এবং পাঁচজনকে সাক্ষী করা হয়েছে। বাদীর পক্ষে মামলা করেছেন অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার।

মামলায় উল্লেখ করা হয়েছে যে, উক্ত বক্তব্যের কারণে মরহুম আরাফাত রহমান কোকো, তার পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্মৃতি সংসদের সদস্যদের ওপর চরম মানহানি হয়েছে। ন্যায়বিচারের আশায় মামলা দায়ের করা হয়েছে এবং দণ্ডবিধির ৫০০ ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলাটি গ্রহণ করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালিয়ে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করা যাচ্ছে।

এসি/আপ্র/১৯/১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই