গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রেমের টানে সখীপুরে চীনা যুবক, ফিরিয়ে দিলো পরিবার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:০০ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৩২ এএম ২০২৬
প্রেমের টানে সখীপুরে চীনা যুবক, ফিরিয়ে দিলো পরিবার
ছবি

চীনা যুবক দং লিয়াং -ছবি সংগৃহীত

অনলাইনে পরিচয়, এরপর প্রেম। সেই প্রেমের টানে চীন থেকে টাঙ্গাইলের সখীপুরে এসেছিলেন দং লিয়াং নামের এক যুবক। ইসলাম ধর্ম গ্রহণ করে সখীপুরের ২৫ বছর বয়সী এক তরুণীকে বিয়ে করার আগ্রহও প্রকাশ করেন তিনি। তবে তাঁর ভিসার মেয়াদ কম থাকায় প্রতারণার শিকার হওয়ার আশঙ্কায় ওই যুবককে শেষ পর্যন্ত ফিরিয়ে দিয়েছেন তরুণীর পরিবার ও এলাকাবাসী।

গত শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা থেকে সখীপুর বাজারে এসে পৌঁছান দং লিয়াং। খবর পেয়ে ওই তরুণী বাড়ি থেকে সখীপুরে এসে তাঁকে স্বাগত জানান। পরে তাঁকে সঙ্গে নিয়ে বাড়িতে যান। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চীনা যুবককে দেখতে ওই বাড়িতে ভিড় করেন স্থানীয় লোকজন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে একটি অ্যাপের মাধ্যমে সখীপুরের ওই তরুণীর সঙ্গে দং লিয়াংয়ের পরিচয় হয়। নিয়মিত কথাবার্তার একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরেই বিয়ে করতে গতকাল সন্ধ্যায় সখীপুরে আসেন দং লিয়াং।

তবে চীনা নাগরিকের মাধ্যমে তরুণী প্রতারণার শিকার হতে পারেন—এমন আশঙ্কায় স্থানীয় লোকজন দুই পক্ষের সঙ্গে কথা বলেন। বিষয়টি থানা-পুলিশকেও জানানো হয়। পরে একটি গাড়ি ভাড়া করে দং লিয়াংকে ঢাকায় চীনা দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়।

আজ রোববার দুপুরে তরুণীর নানা বলেন, দং লিয়াংয়ের ভিসার মেয়াদ রয়েছে মাত্র নয় দিন। এই সময়ের মধ্যে তাঁর নাতনিকে বিয়ে করে চীনে নিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি মানব পাচারকারীও হতে পারেন বলে তাঁদের সন্দেহ। চীনের নাগরিক পরিচয় দিয়ে অনেক মেয়েকে বিয়ে করে প্রতারণার নানা ঘটনা ঘটছে বলেও জানান তিনি।

এসব বিষয় বিবেচনায় নিয়ে তাঁরা দং লিয়াংকে দেশে ফিরে গিয়ে নাতনির জন্য চীনের ভিসার ব্যবস্থা করতে বলেছেন। এরপর প্রয়োজনীয় প্রমাণপত্র নিয়ে আবার সখীপুরে এলে বিয়ের বিষয়টি তাঁরা বিবেচনা করবেন। তবে তাঁদের ধারণা, ওই যুবক আর সখীপুরে ফিরে আসবেন না।

অন্যদিকে, ভিসার মেয়াদ বাড়িয়ে খুব শিগগির বাংলাদেশে ফিরে আসবেন এবং ধর্মীয় রীতি মেনে ওই তরুণীকে বিয়ে করবেন বলে জানিয়েছেন দং লিয়াং।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ হোসেন আজ দুপুরে বলেন, তরুণী যাতে প্রতারণার শিকার না হন, সে জন্য স্থানীয় লোকজন শনিবার দিবাগত রাত ১২টার দিকে কথা বলে ওই যুবককে চীনা দূতাবাসে পাঠিয়ে দেন। তাঁকে পাঠিয়ে দেওয়ার বিষয়টি স্থানীয় লোকজন তাঁকে জানিয়েছেন।
সানা/আপ্র/৬/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই