সাম্প্রতিক পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করা রাজিব চন্দ্র দাসকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাত ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক রাজিব চন্দ্র দাসের ঠিকানা উত্তরার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৫৫ নম্বর বাড়ি, প্যারাগন মাঠ। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুরের তুলাসার, ৪ নম্বর ওয়ার্ড।
পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব চন্দ্র দাস। ওই পোস্টের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এসি/আপ্র/০২/১১/২০২৬