গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্থানীয় নির্বাচনে নারীদের প্রার্থী করতে সক্রিয় জামায়াত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৭ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৫:৪২ এএম ২০২৬
স্থানীয় নির্বাচনে নারীদের প্রার্থী করতে সক্রিয় জামায়াত
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্র করে মাঠপর্যায়ে সক্রিয় হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নারী বিভাগ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং সিটি করপোরেশন পর্যায়ে সংরক্ষিত আসনসহ বিভিন্ন পদে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

দলীয় সূত্রের বরাতে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের সক্রিয় ভূমিকার পর এবার স্থানীয় নির্বাচনে তাদের আরো সংগঠিতভাবে অংশগ্রহণ করানোর পরিকল্পনা নিয়েছে দলটি। সারাদেশে নারী কাউন্সিলর ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

জামায়াতের মহিলা বিভাগের নেতারা জানান, দীর্ঘ সময় নির্বাচন থেকে দূরে থাকার পর এখন তারা মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। স্থানীয় পর্যায়ে জনসংযোগ, সামাজিক কর্মকাণ্ড এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে প্রার্থীদের পরিচিত করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, নারীদের জন্য নির্ধারিত সংরক্ষিত আসনগুলোতে প্রার্থী দেওয়া হবে। পাশাপাশি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নির্বাচনে নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মহিলা বিভাগের এক শীর্ষ নেত্রী জানান, স্থানীয় সংগঠনের মাধ্যমে প্রার্থী বাছাই ও চূড়ান্ত করা হচ্ছে। তবে সাধারণ আসনে নারী প্রার্থী দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

দলীয় সূত্র আরো জানায়, অতীতের বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের নারী প্রার্থীরা উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো বিস্তৃত অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, স্থানীয় নির্বাচনে নারীদের সক্রিয় অংশগ্রহণ দলটির সাংগঠনিক কাঠামো ও জনসম্পৃক্ততা বাড়াতে ভূমিকা রাখতে পারে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি এখনো চূড়ান্ত না হলেও সরকার ধাপে ধাপে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে সংসদে জানানো হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/২৭/৪/২০২৬

সংশ্লিষ্ট খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট
১৫ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হতে দলীয় মনোনয়ন...

প্রমাণ হলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের
১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রমাণ হলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিদেশে তার এক টাকাও বিনিয়োগের প্রমাণ ক...

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
১৫ সেপ্টেম্বর ২০২৬

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে যাচ্ছেন কোম্পানিটির ভাইস চেয়ার...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, লাইভে আসছেন আসিফ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, লাইভে আসছেন আসিফ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই