গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চীনে হকিতে মেয়েদের টানা তৃতীয় জয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৮:২২ এএম ২০২৬
চীনে হকিতে মেয়েদের টানা তৃতীয় জয়
ছবি

ছবি সংগৃহীত

চীনের ইনার মঙ্গোলিয়ায় চলমান জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার টুর্নামেন্টের ‘চ্যালেঞ্জার পুল’- এর ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে কাজাখস্তানকে পরাজিত করেছে। এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে চাইনিজ তাইপে ও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে।

এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লাল-সবুজের মেয়েরা। একই সাথে টুর্নামেন্টে ১০ দলের মধ্যে সেরা ছয়ে নিজেদের স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ দল। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় তারা। ৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করেন শারিকা রিমন। ১৪ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার।

৪৬ মিনিটে আবারও ফিল্ড গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন জাকিয়া আফরোজ লিমা। ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ম্যাচের শেষ ও চতুর্থ গোলটি এনে দেন অধিনায়ক শারিকা রিমন।

শক্তিশালী রক্ষণভাগ এবং চমৎকার আক্রমণভাগের সমন্বয়ে পুরো ম্যাচে কাজাখস্তানকে কোনো সুযোগ দেয়নি বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

এসি/আপ্র/০৮/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই