গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্পেনে আরেকটি ক্লাব কিনছেন মেসি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:২৯ এএম ২০২৬
স্পেনে আরেকটি ক্লাব কিনছেন মেসি
ছবি

ছবি সংগৃহীত

স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ ক্লাব সিডি এলদেন্সে কেনার চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন লিওনেল মেসি। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, ক্লাবটির দায়িত্ব নিতে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন আর্জেন্টাইন মহাতারকা। এলদেন্সে এখন খেলছে স্পেনের ‘সেগুন্দা’ ডিভিশিনে, স্প্যানিশ ফুটবলে যা দ্বিতীয় শীর্ষ স্তর। লা লিগার পরের ধাপ এটি। এলদেন্সের বর্তমান মালিকানা কলম্বিয়ান বিনিয়োগ গোষ্ঠী ‘গ্রুপো টিএইচ’-এর কাছে। 

 

কলম্বিয়া ও সুইজারল্যান্ডে আরও ক্লাব আছে এই গ্রুপের। চুক্তিটি এখন যথাযথ যাচাই-বাছাই সম্পন্ন হওয়া এবং স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদ (সিএসডি)-এর প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায়। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, টিএইচ গ্রুপের কাছে থাকা সমস্ত শেয়ার অধিগ্রহণের জন্য নীতিগতভাবে সম্মত হয়েছেন মেসি এবং আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসবে। স্পেনের ভালেন্সিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল এলদা শহরের ক্লাব এই এলদেন্সে। 

 

১৯২১ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি বেশিরভাগ সময় নিচু স্তরের লিগগুলোতেই কাটিয়েছে। কিন্তু নতুন বিনিয়োগের পর তাদের উন্নতি হয়েছে তরতর করে। গত চার মৌসুমের তিনটিতেই তারা দ্বিতীয় স্তরে খেলেছে। এলদা শহরের জনসংখ্যা ৫৬ হাজারের কাছাকাছি। 

 

ক্লাবের ঘরের মাঠের দর্শক ধারণ ক্ষমতা ৫ হাজার ৭৭৬ জন। চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে ফুটবলে মেসির ক্রমবর্ধমান মালিকানার পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করবে। গত ১৬ এপ্রিল তিনি কিনে নেন স্পেনের পঞ্চম স্তরের ক্লাব কর্নেইয়া। তবে তার বিনিয়োগ করা প্রথম পেশাদার ক্লাব হবে এলদেন্সে। কর্নেইয়া এখনও আধা-পেশাদার।

 


এছাড়া ইন্টার মায়ামিতে ফুটবলার হিসেবে চুক্তি শেষ হলে ক্লাবটির একটি অংশীদারিত্ব পাবেন মেসি। এছাড়াও মায়ামি সতীর্থ ও প্রিয় বন্ধু লুইস সুয়ারেসের সঙ্গে উরুগুয়ের দল দেপোর্তিভো এলএসএম-এর সঙ্গেও আংশিকভাবে সম্পৃক্ত তিনি। 

 

এলদেন্সে এবং কর্নেইয়ার মালিকানা নিকট ভবিষ্যতে কোনো সমস্যা তৈরি করবে বলে মনে হয় না, কারণ দল দুটির মধ্যে ব্যবধান তিনটি স্তরের। তবে এলদেন্সে কেনার ব্যাপারটি কর্নেইয়াকে নিয়ে মেসির উচ্চাকাঙ্ক্ষাকে সীমিত করবে কি না, তা দেখার বিষয়। নিয়ম অনুযায়ী, একই মালিকপক্ষ যদি দুটি ক্লাবের সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার হয়, তবে উভয় দলকে একই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হয় না। 

 

চলতি মৌসুমে চার ম্যাচের একটিও জিততে না পারায় কদি আগে কোচ ক্লাউদিও বাররাগানকে বরখাস্ত করেছে এলদেন্সে। দুই পরাজয় আর দুই ড্রয়ে আপাতত তারা আছে পয়েন্ট তালিকায় তলানি থেকে তিনে।

ডিসি/আপ্র/০৯/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই