গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৯ এএম ২০২৬
আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন আসিয়ান কাপকে সামনে রেখে শেষ মুহূর্তের গোছগাছ সারতে গিয়ে নিজের ক্যাম্পের দলে কাটছাঁট করেছেন কোচ টমাস ডুলি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই প্রধান কোচ দল থেকে বাদ দিয়েছেন মোট ছয়জন খেলোয়াড়কে। 

রোমানিয়ার চতুর্থ স্তরের দল সিএস টুরুল মিকুলাতে খেলা ইয়াসার তাহমিদ এবং ইতালির সেরি ডি’র দল সারনেসে খেলা দেবাজিৎ সরকারকে এই মুহূর্তে জাতীয় দলের জন্য উপযুক্ত মনে করেননি ডুলি। এছাড়াও বাদ পড়েছেন তাজ উদ্দিন, ইসা ফয়সাল, সৈয়দ কাজেম শাহ কিরমানি এবং রাব্বী হোসেন রাহুল। বর্তমানে ক্যাম্পের দলে রয়েছেন মোট ২৮ জন খেলোয়াড়। 

উল্লেখযোগ্য বিষয়, হামজা চৌধুরী ও শোমিত সোমদের মতো একাধিক প্রবাসী ফুটবলারই বর্তমানে নেই এই ক্যাম্পে। নিজেদের ক্লাবের ছাড়পত্র পাওয়ার পর ফিফা উইন্ডোর সময় তারা যোগ দেবেন দলের সঙ্গে।


এদিকে বুধবার প্রকাশিত হয়েছে ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৪টি দলকে নিয়ে দুটি বিভাগে (প্রিমিয়ার ও চ্যালেঞ্জ ডিভিশন) অনুষ্ঠিতব্য আসিয়ান কাপের সূচি। প্রতিযোগিতাটি শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে। 

পরদিনই মালয়েশিয়ার (ফিফা র‌্যাঙ্কিং ১৩৬) মুখোমুখি হবে বাংলাদেশ (র‌্যাঙ্কিং ১৮১)। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের (র‌্যাঙ্কিং ১৪৮) বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর ‘এ’ গ্রুপে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার (র‌্যাঙ্কিং ১১৮) মুখোমুখি হবে তারা আগামী ১ অক্টোবর। 

 

সূচি অনুযায়ী প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়, আর শেষ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

ডিসি/আপ্র/১০/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই