গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জঙ্গি হামলার শঙ্কা নিয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সাহস করবে না অপরাধীরা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৫:২২ এএম ২০২৬
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সাহস করবে না অপরাধীরা
ছবি

মঙ্গলবার কারওরান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার -ছবি সংগৃহীত

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হতে পারে এমন শঙ্কার কথা জানিয়ে পুলিশ সদর দফতর থেকে বিশেষ সতর্কবার্তা ও নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে, বিষয়টির সঙ্গে একমত নয় র‌্যাব। বিশেষ এই বাহিনীর মতে, এমন কোনো হুমকি নেই এবং অপরাধীরা হামলা করার সাহস করবে না।

মঙ্গলবার (২৮ এপ্রিল) কাওরান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার বলেন, এরকম কোনো আশঙ্কা বা থ্রেট এই মুহূর্তে আমরা দেখছি না।  আমরা প্রত্যাশা করছি, অপরাধীরা এই ধরনের সাহস অন্তত করবে না। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আমাদের ডিপ্লোমেন্ট রয়েছে।

দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলার আশঙ্কা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যেকোনো থ্রেট ও ঝুঁকি গুরুত্ব সহকারে বিবেচনা করে সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকি। এই বিষয়টি আমরা জেনেছি। আমরা আমাদের যে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, সরকারি অফিস এবং পাবলিক বা জনস্বার্থ সংশ্লিষ্ট যে স্থাপনাগুলো আছে সবগুলোর নিরাপত্তায় আমাদের টহল, গোয়েন্দা টিম ও গোয়েন্দা নজরদারি চলমান আছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও নিয়োজিত রয়েছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতারের বিষয়েও জানায় র‌্যাব। খালিদুল হক হাওলাদার বলেন, গত ২৭ এপ্রিল র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মোহাম্মদপুর ও পল্টন এলাকার বিভিন্ন স্থানে অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে। পরে র‌্যাব-২ এর সদস্যরা অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, আব্দুর রহমান ওরফে রহমত উল্লাহ (৪২), মনিরুল ইসলাম ওরফে রাডার মনির (৪৯), মো. নুর হোসেন (৫০), আল আমিন ওরফে ফাটা আল আমিন (২৪) এবং মো. সুর নবী (১৯)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তিনটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি, দুটি চাপাতি এবং এক লাখ দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া একই রাতে মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় একনলা বন্দুক ও একটি কার্তুজ জব্দ করা হয়।

এক প্রশ্নের জবাবে খালিদুল হক হাওলাদার বলেন, অপরাধীরা অপরাধ যাতে করতে না পারে সে জন্য ২৪টি টহল টিম মোহাম্মদপুর, আদরবর, ধানমন্ডি, নিউ মার্কেট ও শেরে বাংলা নগর এলাকায় কাজ করছে। আমরা মোটরসাইকেলে পেট্রোলিং করেছি। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও জয়েন্টলি কোলাবরেশনে আমরা কাজ করছি। একসময় বাংলাদেশ সেনাবাহিনী যখন ছিল, আমরা সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ এই জেনেভা ক্যাম্পে ডজনের উপরে ব্লক রেট দিয়েছি। জেনেভা ক্যাম্পের যে মাদকের প্রবণতা আমরা অনেকাংশে কমিয়েছি। আমাদের এই ধারাবাহিকতা এখনো চলছে। সামনেও চলমান থাকবে।
সানা/আপ্র/২৯/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন
১১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে...

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই